শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
  • / 1188

জনতার আদালত অনলাইন ॥ করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে থাকা আব্দুল গাফফার (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বুধবার বিকেলে। তার বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী সদর হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। বিকেল  সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা.  নুরুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে ওই রোগীর মৃত্যু হওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রটোকল অনুযায়ী তার জানাজা ও দাফন কাফন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০