Dhaka ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

বালিয়াকান্দির গড়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
  • / 521

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে গড়াই নদীতে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর রোববার রাতে শিশু মাহিমের(৮) লাশ উদ্ধার করা হয়েছে। সে একই গ্রামের আকতার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর দেড়টার দিকে মাহিম তার বন্ধুদের সাথে বাড়ির সন্নিকটে গড়াই নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সবাই উঠে আসলেও নিখোঁজ হয় মাহিম। বিষয়টি পরিবারের সদস্যরা জানার পর তাকে নদীতে অনেক খুঁজেও পায়নি। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়। রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় এলাকাবাসী মাহিমের লাশ উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির গড়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০