Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কালুখালীতে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
  • / 601

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালুখালী গ্রামের পদ্মা নদীর তীরে একটি ভুট্টা খেত থেকে বুধবার অজ্ঞাত এক নারীর (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ।
কালুখালী থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন পদ্মা নদীর পাড়ে ভুট্টা খেতে ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার পরনে শাড়ি ছিল। মৃতদেহের পাশে স্যান্ডেল পড়ে ছিল।
কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, নিহতের গলায় দাগ রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হতা করা হয়েছে। এছাড়া তার ডান চোখ জখম ছিল। নিহত নারী স্থানীয় নয়। জনপ্রতিনিধি ও এলাকাবাসী কেউ তাকে চিনতে পারেনি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কীনা তা মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। এব্যাপারে একটি মামলা হয়েছে। নিহত নারীর পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০