Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিরকূট লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 224

রাজবাড়ীর পাংশা রেল স্টেশন সংলগ্ন জলঘরের পাশে একটি কাঁঠাল গাছ থেকে সোমবার সকালে রাকিবুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। তার পকেটে একটি চিরক‚ট পাওয়া গেছে। যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মা বাবা তুমরা আমাকে মাফ করে দিও’। নিহত রাকিবুল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল গ্রামের রাজু প্রামানিকের ছেলে।

পাংশা থানা ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় লোকজন পাংশা রেলস্টেশনের পূর্ব দিকে জলঘরের পাশে একটি কাঁঠাল গাছের ডালে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সেখানে রেল লাইনের ধারে এক জোড়া স্যান্ডেল ও একটি লাল ব্যাগ রাখা ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওই সময় তার পকেটে চিরক‚টটি পাওয়া যায়।

রাকিবুলের মামা পাংশার মৃগিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান জানান, তার ভাগ্নে চার দিন আগে তাদের বাড়ি বেড়াতে এসেছিল। রোববার তাদের বাড়ি থেকে কালুখালী উপজেলার বোয়ালিয়ায় তার (রাকিবুল) খালা বাড়ি যায়। বিকেলে সেখান থেকে চলে আসে বলে শুনেছিলেন। তিনি আরও জানান, রাকিবুল একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতো। এর সূত্র ধরে নিজ এলাকার চার যুবকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেয়। পরে ওই যুবকরা চাকরি করবেনা বলে টাকা ফেরত চায়। বেশ কয়েকদিন ধরে টাকার জন্য তার ভাগ্নেকে খুব চাপ দিচ্ছিল।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, যুবকের মরদেহ উদ্ধারের পর পারিবারিকভাবে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই যুবক গাজীপুরে একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতো। তার এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি দেয়। কিন্তু তারা বেতন না পাওয়ায় টাকা ফেরত চাইত। এ জন্য সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। একারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চিরকূট লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

প্রকাশের সময় : ০৫:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪