Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

এবার উন্নয়ন বাজেট কমানো হবে: পরিকল্পনা উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 130

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এবার উন্নয়ন বাজেট কমানো হবে। এছাড়া, আগের সরকারের রেখে যাওয়া উন্নয়ন বাজেট বাস্তবায়নও কমেছে।

সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ দিন একনেক সভায় মোট পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে। এজন্য এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নও অনেক কম হয়েছে। কারণ এই উন্নয়ন বাজেট গত সরকারের করা ছিল। বর্তমানে উন্নয়ন বাজেট থেকে অনেক প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। আবার গত সরকারের সঙ্গে অনেক প্রকল্প পরিচালকও চলে গেছেন। এসব জায়গায় নতুন নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দিতে হচ্ছে।

তিনি বলেন, আগের সরকার রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প হাতে নিয়েছিল, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব প্রকল্পই বাদ যাবে। যেহেতু আমরা রাজনৈতিক কোনো ব্যক্তি নই, সেহেতু আমাদের নিজস্ব কোনো প্রকল্পও নেই। আমরা সামগ্রিকভাবে দেশের কল্যাণে প্রকল্প নেব।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে পাঁচ হাজার ৯১৫ কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক তহবিল চার হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার উন্নয়ন বাজেট কমানো হবে: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪