Dhaka ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথম বাংলাদেশি হিসেবে ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড নাজমুন নাহারের আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯ রুটে মিলবে সেবা বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর

বীজের দাম চড়া, খরচ বাড়ছে পেঁয়াজ-রসুন আবাদে

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 193

অতিবৃষ্টির কারণে রাজবাড়ীতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে। দেরিতে পেঁয়াজ রোপণ করায় কাক্সিক্ষত ফলন ও বাজার দামে শঙ্কিত জেলার চাষিরা। কৃষি বিভাগ বলছে, লক্ষ্যমাত্রা পূরণে কৃষকের পাশে আছে কৃষি বিভাগ। পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয় রাজবাড়ী। জেলার প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। চলতি মৌসুমে ৫ হাজার হেক্টর জমিতে শুরু হয়েছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। এ মৌসুমে জেলায় প্রায় ৮১ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হবে।

ইতোমধ্যে যারা অল্প কিছু জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করেছেন তারাও পড়েছেন বিপাকে। অতিবৃষ্টির কারণে অনেক পেঁয়াজের খেত নষ্ট হয়ে গেছে। দেখা দিয়েছে পচন রোগ। এদিকে দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী রাজবাড়ী জেলায় এখন আগাম পেঁয়াজ ও রসুনের বীজ রোপণ করা হচ্ছে। তবে ভরা মৌসুমের হালি পেঁয়াজের আবাদ আরও মাস খানেক পর শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। আগামী জানুয়ারি পর্যন্ত চাষাবাদ শেষে ফসল ঘরে তোলা শুরু হবে। তবে, বীজের অস্বাভাবিক দাম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান চর দৌলতদিয়া গ্রামের কৃষক মতিয়ার রহমান। তিনি বলেন, শুধু বীজে যদি এত টাকা লাগে তাহলে রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ, সেচ, কৃষি শ্রমিকসহ অন্য খরচ জোগানো অনেকের সাধ্যের বাইরে চলে যায়।

পেঁয়াজ-রসুনের বীজের দাম বেশি বলে স্বীকার করেন রাজবাড়ী সদরের কৃষি কর্মকর্তা মো. জনি খান। তবে এ আবাদে ভালো ফলন হলে কৃষক পুষিয়ে নিতে পারেন বলে তিনি জানান।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডা. মো. শহিদুল ইসলাম জানান, মুড়িকাটা পেঁয়াজের আবাদ প্রায় এক মাস দেরিতে শুরু হচ্ছে। কৃষি বিভাগ পেঁয়াজে ফলন ভাল করার জন্য নির্ধারিত ২৪টি প্লটে সার ও বীজ সহায়তা দিয়েছে। এ বছর রাজবাড়ী জেলার ৫ হাজার হেক্টর জমিতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ২ মাসে কোনো বৃষ্টি না হলে পেঁয়াজের বাম্পার ফলন হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বীজের দাম চড়া, খরচ বাড়ছে পেঁয়াজ-রসুন আবাদে

প্রকাশের সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪