Dhaka ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

বিয়ে করছেন তামান্না ভাটিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 137

দক্ষিণী বনাম বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। আইটেম গানের হার্টথ্রব নায়িকা দারুণ সুখবর দিলেন এবার। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সবার আগ্রহ কে হচ্ছেন তার জীবনসঙ্গী? আর কেউ নন, তার প্রেমিককেই বিয়ে করতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

বলিউডে ইতোমধ্যেই ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছে এই তারকা জুটি। এবার ভক্তদের তাক লাগানো আয়োজনে বিয়ের পালা সারবেন তারা।

নতুন বছরেই অর্থাৎ ২০২৫ সালেই নাকি বিয়ে করছেন এই তারকা জুটি। এরইমধ্যে সকল প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মুম্বাই শহরে নতুন ঠিকানার খোঁজ শুরু করেছেন তামান্না-বিজয়। বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা তাদের। বিয়ের পর সেই আবাসনেই একসঙ্গে থাকবেন এ তারকা জুটি। ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে তারকা জুটির একটি ঘনিষ্ঠজনেরা।

যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন তামান্না ও বিজয়।

এর আগে ২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না ও বিজয়ের প্রেমসম্পর্কের খবর। এক পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুজনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন। তবে ২০২৩ সালের জুন মাসে তামান্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে তিনি সুখে আছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ে করছেন তামান্না ভাটিয়া

প্রকাশের সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪