বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়

রাজবাড়ীতে চোরাই ৫৮টি মোবাইল ও ল্যাপটপসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • / 1017

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান এলাকা থেকে সোমবার দিবাগত রাতে চুরি যাওয়া ৫৮টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো একই গ্রামের মোমিন খন্দকারের ছেলে ওয়াজ খন্দকার ও নুরুল ইসলামের ছেলে সাগর শেখ।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১৪ ডিসেম্বর তারিখে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজারে সাবির শেখের দোকানে টিনের স্ক্রু খুলে ১৭৮টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে নামে। মোবাইল ট্রাকিংসহ নানাভাবে তদন্ত করার পর ওই দুইজনকে শনাক্ত করে সোমবার দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চুরির কথা স্বীকার করেছে। মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চোরাই ৫৮টি মোবাইল ও ল্যাপটপসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৫:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০