Dhaka ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘অর্থনীতির শক্তিশালী খাত হতে পারে ‌সৃষ্টিশীল কাজের বাণিজ্যিক সম্ভাবনা’ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের নাম হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয় : রাশেদ খান বরাটে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স

রাজবাড়ীর মরডাঙ্গা সেকান্দারিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • / 641

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার মরডাঙ্গা সেকান্দারিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাদ্রাসার ২৮ জন শিক্ষকের মধ্যে ১৯ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত ৪ ডিসেম্বর তারিখে রাজবাড়ীর জেলা প্রশাসক ও মাদরাসার গভর্নিং বডির সভাপতির কাছে দেয়া হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২০১৭ সালের ৮ আগস্ট তারিখে আব্দুর রশিদ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পর ২০১৭-২৮ এবং ২০১৮-১৯ অর্থ বছরে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসার মাঠ উন্নয়নের জন্য ৪০ হাজার টাকা, বিজ্ঞান বিভাগের যন্ত্রপাতি ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা, মাদ্রাসা উন্নয়নের জন্য ৩০ হাজার টাকা, জেলা পরিষদ থেকে বিজ্ঞান ভবন সংষ্কারের জন্য এক লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দ প্রাপ্ত এসব টাকার কোনো কাজ না করে তিনি ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন। ২০১৯ সালের এপ্রিল মাসে সরকারি বিধি বিধান ছাড়াই মাদ্রাসার ১৮টি মেহগনি গাছ বেটে কুঠি পাচুরিয়া বাজারের স’মিলে সংরক্ষণ করে গোপনে বিক্রি করেছেন। যার আনুমানিক বাজার মূল্য ছয় লাখ টাকা।
এছাড়া আরবী বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদকাল এক বছর। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোনো অবস্থাতেই এক বছরের বেশি থাকতে পারবে না। যুক্তি সঙ্গত কারণ ছাড়া এক বছরের মধ্যে অধ্যক্ষ নিয়োগে ব্যর্থ হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরিত কাগজপত্র ও কার্যবিবরণী আরবী বিশ্ববিদ্যালয় থেকে গৃহীত হবে না। তার ভারপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদ দুই বছর তিন মাস অতিবাহিত হয়েছে। তার দায়িত্ব পালন আইনের চোখে প্রশ্নবিদ্ধ।
এবিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ জানান, যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিয় বডির সভাপতি দিলসাদ বেগম জানান, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর মরডাঙ্গা সেকান্দারিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯