Dhaka ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

বালিয়াকান্দিতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • / 690

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।
ওই মাদক ব্যবসায়ীর নাম, মোঃ মিরান মোল্যা (৩২)। তার পিতার নাম,-মৃত সলেমান মোল্যা। বাড়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মোল্লাডাঙ্গী শ্রীরামপুর গ্রামে।
র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প স্কোয়াড অধিনায়ক, সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বালিয়াকান্দি উপজেলা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারস্থ গোবিন্দ মার্কেটের পূর্ব পাশের জনৈক মোঃ রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় মাদক ব্যবসায়ী মোঃ মিরান মোল্যা(৩২) কে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৩৮ পিস ইয়াবা এবং মাদক দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১ মোবাইল ফোন এবং ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯