Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

পাংশায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • / 865

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী মোড় সংলগ্ন গাঁড়াল গ্রামের একটি পুকুর থেকে বুধবার সকালে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
পাংশা থানা সূত্র জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে ছিল লাল-কালো রঙের চেক ফুলশার্ট ও জিন্স প্যান্ট। তার বয়স আনুমানিক ২৫ বছর।
পাংশা থানার ওসি আহসানউল্লাহ জানান, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে দুদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ পাঠানো হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮