পত্নীতলায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

- প্রকাশের সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 5

নওগাঁর পত্নীতলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। টহলদলের নেতৃত্ব দেন হাবিলদার মো. শফিকুল ইসলাম।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসি-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়।





















