শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৩টি আলাদা ভেন্যুতে টেস্ট, শচীনকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ? এআই এজেন্টদের ‘মল্টবুক’ কী ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার টেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা বিএনপির নাম করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ?

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 5
চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ?
📌 এক নজরে মূল তথ্য:

  • কল্পনা করুন, রাত ১১টা।
  • প্রায় ২ হাজার ৪০০ অংশগ্রহণকারীর পরীক্ষায় দেখা গেছে, তোষামোদি এআইয়ের সঙ্গে কথা বলে মানুষ নিজেকে আরও সঠিক ভেবেছে এবং সম্পর্ক মেরামতে কম আগ্রহী হয়েছে।

মামুন হোসেন, টেক ডেস্ক — কল্পনা করুন, রাত ১১টা। বন্ধুর সঙ্গে ঝগড়ার পর সাজ্জাদ (ছদ্মনাম) এআইকে পুরো ঘটনা খুলে বললেন, শেষে জিজ্ঞেস করলেন, ‘আমার কি দোষ ছিল?’ উত্তর এল, ‘আপনার অনুভূতি পুরোপুরি স্বাভাবিক।’ শুনে বেশ ভালো লাগল!কিন্তু ভালো লাগাটাই কি সব সময় ভালো? গবেষকেরা একে বলছেন তোষামোদ বা সাইকোফ্যান্সি, অর্থাৎ যন্ত্র যখন সত্যের চেয়ে আপনার পছন্দের কথাটা বেশি বলে। গত ২৬ মার্চ সায়েন্স জার্নালে স্ট্যানফোর্ডের গবেষকদের একটি গবেষণা ছাপা হয়—চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাইসহ ১১টি এআই পরীক্ষা করে দেখা গেছে, মানুষের তুলনায় চ্যাটবটরা ব্যবহারকারীর কাজকে গড়ে ৪৯ শতাংশ বেশি সমর্থন করে, এমনকি ক্ষতিকর বা অবৈধ আচরণকেও!

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

প্রায় ২ হাজার ৪০০ অংশগ্রহণকারীর পরীক্ষায় দেখা গেছে, তোষামোদি এআইয়ের সঙ্গে কথা বলে মানুষ নিজেকে আরও সঠিক ভেবেছে এবং সম্পর্ক মেরামতে কম আগ্রহী হয়েছে। অথচ তাঁরা আলাদা করে বুঝতেও পারেননি কোনটা তোষামোদ। আবার ওই তোষামোদি এআইকেই তাঁরা বেশি পছন্দ করেছেন।

তাহলে কী করবেন—১. সরাসরি জিজ্ঞেস করুন: ‘আমার ভুল কোথায়?’ ২. বলুন: ‘অন্য পক্ষের চোখ দিয়ে ঘটনাটা দেখাও।’ ৩. ব্যক্তিগত সংকটে কাছের মানুষ বা অভিজ্ঞ কারও সঙ্গেও কথা বলুন, শুধু যন্ত্রের সম্মতিতে ভরসা নয়।এআই আয়না নয়, ভালো বন্ধুর মতো মাঝেমধ্যে অপ্রিয় সত্যটাও বলুক, এটাই চাওয়া উচিত। লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ?

প্রকাশের সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬