শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার টেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা বিএনপির নাম করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্কের ব্যবহারসীমা নির্দিষ্ট করছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা

বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 7

বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তাঁর এক বছরের দায়িত্ব পালনকালের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের তথ্য তুলে ধরার পাশাপাশি উদ্ধার করা ৫৭৭টি হারানো মুঠোফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিব, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া উদ্ধার হওয়া মুঠোফোনের প্রকৃত মালিক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁয় এক বছর দায়িত্ব পালনকালে মোট ৫৭৭টি হারানো মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য, জেলা প্রশাসন, সাংবাদিক এবং নওগাঁর সাধারণ মানুষের সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়েছে। এর মধ্যে নওগাঁ শহরকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিরাপত্তা ক্যামেরার আওতায় আনা, মাদক নিয়ন্ত্রণ এবং আন্তজেলা ডাকাত দলকে গ্রেপ্তার উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, সাপাহারে প্রতিবছর প্রায় চার হাজার কোটি টাকার আম বেচাকেনা হয়। একসময় এ এলাকায় সড়কে ডাকাতি এবং আমের ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটত। তাঁর দায়িত্ব পালনকালে আমবাহী কোনো গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেনি। একইভাবে ধানবাহী গাড়ি ছিনতাইয়ের ঘটনাও বন্ধ করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া মুঠোফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকদের অনুভূতি জানতে চাইলে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের মধ্যে অনেক দরিদ্র মানুষ জানান, হারানো মুঠোফোন ফিরে পাবেন, তা তাঁরা কখনো বিশ্বাস করেননি। মুঠোফোন ফিরে পেয়ে তাঁরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা পুলিশ সুপারের দায়িত্ব পালনকালের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, নওগাঁয় পুলিশ সুপার হিসেবে তিনি দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাঁর ভালো কাজগুলো নওগাঁর মানুষ দীর্ঘদিন মনে রাখবেন।

সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, আগামী দিনে যিনি নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তিনি যেন এসব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৩:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬