বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আগামী বছরের ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 4
আগামী বছরের ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’
📌 এক নজরে মূল তথ্য:

  • আগামী বছরের ঈদে মুক্তির জন্য নির্মিত হচ্ছে ‘যাত্রা বিরতি’।
  • দীর্ঘ বিরতির পর ‘যাত্রা বিরতি’ দিয়ে আবারও একসঙ্গে ফিরছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু।

জনতার আদালত বিনোদন ডেস্ক — আগামী বছরের ঈদে মুক্তির জন্য নির্মিত হচ্ছে ‘যাত্রা বিরতি’। কাজী আসাদ পরিচালিত সিনেমাটিতে মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে দিলারা জামানকে। আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। চরকি প্রযোজিত সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।

গল্পের আবহ ও পর্দার চমক

দীর্ঘ বিরতির পর ‘যাত্রা বিরতি’ দিয়ে আবারও একসঙ্গে ফিরছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। বড় পর্দার আগের কাজগুলোতে এই জুটির রসায়ন দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

নির্মাতা কাজী আসাদ বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সে রকমই, তাই মনে হয়েছে এটি ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’

এর আগে কাজী আসাদ ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ করেছেন সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। ‘যাত্রা বিরতি’ পরিচালনার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার জন্য চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি।

সামাজিক মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা

সুমাইয়া শিমু বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি, দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।’

মোশাররফ করিম বলেন, ‘সুমাইয়া শিমু এবং আমি অনেক দিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী বছরের ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’

প্রকাশের সময় : ১০:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬