বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির

পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 4
পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি
📌 এক নজরে মূল তথ্য:

  • ‘হামসফর’-এর ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে দেখা গেল।
  • ২০২৩ সালের আগস্টে সিরিজটির ঘোষণা আসে।

জনতার আদালত বিনোদন ডেস্ক — ‘হামসফর’-এর ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে দেখা গেল। এবার নেটফ্লিক্সের সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’র ট্রেলারে। ফাওয়াদ-মাহিরার সঙ্গে এই সিরিজে আছেন সানাম সাঈদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর ও ইকরা আজিজের মতো পাকিস্তানের জনপ্রিয় তারকারা। ২৪ নভেম্বর ট্রেলার প্রকাশের পর তাঁদের নিয়ে দর্শকের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে ভারতে সিরিজটির মুক্তি। সেখানে এর প্রচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘ইয়াকিন কা সফর’ কিংবা ‘সুনো চান্দা’র মতো নাটক বহু আগেই পাকিস্তানের সীমানা পেরিয়েছে। বাংলাদেশ ও ভারতেও এসব নাটক দর্শক পেয়েছে। পাকিস্তানি সিনেমা ও নাটক এর আগে নেটফ্লিক্সের তালিকায় জায়গা পেলেও ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ দেশটির প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ। আন্তর্জাতিক দর্শকের জন্য এর ইংরেজি নাম রাখা হয়েছে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

২০২৩ সালের আগস্টে সিরিজটির ঘোষণা আসে। তিন বছরের বেশি সময় পর আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে এর প্রথম ভাগ। সিরিজটি দুই ভাগে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ভাগের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।রোমে এক সাক্ষাৎ, তিন প্রজন্মের ছয় প্রেমইতালির রোমে থাকেন সিকান্দার শেহরিয়ার। হার্ভার্ডে পড়াশোনা করা এই আইনজীবীকে তাড়া করে অতীতের এক ভয়াবহ অভিজ্ঞতা। দুঃস্বপ্ন আর অনিদ্রায় ভুগতে ভুগতে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। রোমেই তাঁর পরিচয় হয় লিজার সঙ্গে। প্রতিভাবান এই শিল্পীর জীবনেও আছে অতীতের ক্ষত। দুজনের পরিচয় থেকে এগোয় ভালোবাসা, বিচ্ছেদ ও নতুন করে জীবন শুরু করার গল্প।সিকান্দার ও লিজা সিরিজের কেন্দ্রীয় চরিত্র। তাদের ঘিরে কাহিনি ছড়িয়ে পড়বে পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যে। তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্পে উঠে আসবে পরিবার ও ব্যক্তিগত পছন্দের দ্বন্দ্ব, প্রজন্মের ব্যবধান এবং দূরত্বের মুখে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা।

সিরিজটির ভিত্তি পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস। ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উপন্যাসটি। ২০১৩ সালে বের হয় বই আকারে। পর্দার জন্য চিত্রনাট্যও লিখেছেন ফারহাত নিজেই।ফাওয়াদ-মাহিরার সঙ্গে সানামও‘হামসফর’-এ ফাওয়াদ খান ও মাহিরা খানের জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়েছিল। পরে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। নতুন সিরিজে ফাওয়াদের সঙ্গে আবার দেখা যাবে সানাম সাঈদকেও। ‘জিন্দেগি গুলজার হ্যায়’-এর পর ‘বারজাখ’ সিরিজে একসঙ্গে কাজ করেছেন এই দুই অভিনয়শিল্পী।ফাওয়াদ, মাহিরা, সানাম, হানিয়া, আহাদ ও ইকরা ছাড়াও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসি, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, আহমেদ আলী আকবর, নাদিয়া জামিল ও সামিনা আহমেদ।সিরিজটির নির্মাতা ও পরিচালক মোমিনা দুরাইদ। পাকিস্তানি নাটকের দর্শকের কাছে তিনি পরিচিত নাম। ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘দস্তান’, ‘সুনো চান্দা’ও ‘বিন রয়’-এর মতো জনপ্রিয় প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নতুন সিরিজটি তৈরি হয়েছে তাঁর প্রতিষ্ঠান মোমিনা দুরাইদ ফিল্মসের ব্যানারে। প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তানের হাম নেটওয়ার্কও।

মোদিকে চিঠি, স্থায়ী নিষেধাজ্ঞার দাবিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে এআইসিডব্লিউএ ৪ ডিসেম্বর ভারতে সিরিজটির মুক্তি ঠেকানোর দাবি জানিয়েছে। নেটফ্লিক্স ইন্ডিয়াকেও সিরিজটি প্রচার না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা বিবৃতিতে তারা পাকিস্তানের সিনেমা, সিরিজ, গান, পডকাস্টসহ সব ধরনের বিনোদনমূলক কনটেন্ট ভারতে নিষিদ্ধ করার দাবি তুলেছে। এ জন্য শাস্তির বিধান রেখে স্থায়ী আইন চায় সংগঠনটি।কাশ্মীরের পেহেলগামে হামলার পর ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটিতে পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানে তৈরি সিনেমা, সিরিজ, গান ও পডকাস্টের মতো কনটেন্টের প্রচার বন্ধ করতে বলেছিল। সেই নির্দেশনার প্রসঙ্গও সামনে এনেছে এআইসিডব্লিউএ।পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নিষিদ্ধের দাবির সমালোচনা করেছেন। তাঁর মতে, খেলাধুলার পর শিল্প ও সংস্কৃতিকেও রাজনৈতিক বিরোধের হাতিয়ার করা হচ্ছে। দর্শক কী দেখবেন, সেই সিদ্ধান্ত তাঁদের হাতেই ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

‘দার–ই–নাজাত’ তারকা নামির খানের বাগ্‌দানের গুঞ্জন

নেটফ্লিক্স ইন্ডিয়ার তালিকায় সিরিজটির নাম দেখা গেলেও ৪ ডিসেম্বর ভারতে এটি দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট করেনি নেটফ্লিক্স।ছয় গানের অ্যালবামে ফাওয়াদের কণ্ঠ২৪ নভেম্বর ট্রেলারের সঙ্গে সিরিজের ছয়টি মৌলিক গানও প্রকাশ করেছে নেটফ্লিক্স। সংগীত পরিচালনা করেছেন পাকিস্তানের ব্যান্ড ভাইটাল সাইন্সের প্রতিষ্ঠাতা সদস্য ও ‘কোক স্টুডিও’র সংগীত প্রযোজক রোহাইল হায়াত। আবদুল হান্নান, জেব বাঙ্গাশ ও আসিম আজহারের পাশাপাশি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন ফাওয়াদ খানও।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

প্রকাশের সময় : ০৪:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬