বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা?

- প্রকাশের সময় : ০২:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2

- বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর নিজের অন্য কোনো দলে লিওনেল মেসিকে ভেড়ানোর কোনো চেষ্টাই করেননি পেপ গার্দিওলা।
- ২০১২ সালে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার পর মেসিকে নিজের ক্লাবে নেওয়ার চেষ্টা করেছিলেন কি না।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর নিজের অন্য কোনো দলে লিওনেল মেসিকে ভেড়ানোর কোনো চেষ্টাই করেননি পেপ গার্দিওলা। পরবর্তীতে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ কোচ জানিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকাকে দলে পেতে কখনো তার সঙ্গে যোগাযোগ করেননি তিনি। কারণ, নিজেকে বার্সারই সমর্থক মনে করেন ক্যাম্প ন্যুতে খেলোয়াড় হিসেবে এক যুগের বেশি সময় কাটানো গার্দিওলা।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
২০১২ সালে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার পর মেসিকে নিজের ক্লাবে নেওয়ার চেষ্টা করেছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিওর টেলিভিশন অনুষ্ঠান ‘রোমারিও টিভি’তে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘না, আমি কখনোই তার সঙ্গে যোগাযোগ করিনি। (কারণ) আমি বার্সেলোনার সমর্থক।’
অর্থাৎ গার্দিওলার চাওয়া ছিল, মেসি যেন কাতালানদের ডেরাতেই খেলে যান। সেখানে চার মৌসুম একসঙ্গে ছিলেন দুজন। তাদের সেই সাফল্যে মোড়ানো সময়ে ক্লাবটি জিতেছিল মোট ১৪টি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি স্প্যানিশ লা লিগা।
আপাতত কোচিং থেকে বিরতি নেওয়া গার্দিওলা নিজের অর্জনের পেছনে বিশ্বকাপজয়ী মেসির অবদানের কথাও অকপটে স্বীকার করেন। তার ভাষায়, ‘(এত শিরোপা জেতার মূল কারণ) মেসি! যখন আপনার দলে এত এত ভালো খেলোয়াড় থাকে, তখন আপনিও ভালো কোচ হয়ে ওঠেন। একজন কোচ হিসেবে আপনাকে নিশ্চিত করতে হয়, সবাই যেন একই পথে চলে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া কেমন, কোন খেলোয়াড়ের সঙ্গে কাকে জুটি বাঁধালে ভালো ফল পাওয়া যাবে— এসব বুঝতে হয়। তবে আমি তিনটি অসাধারণ দলের সঙ্গে কাজ করেছি, যাদের প্রত্যেকটিতেই ছিল অসাধারণ খেলোয়াড়। এই কারণেই আমরা জিতেছি।’
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
বার্সেলোনা ছাড়ার পর বায়ার্নে কাটানো তিন মৌসুমেই জার্মান বুন্দেসলিগা জেতেন গার্দিওলা। এরপর ম্যান সিটির কোচ হিসেবে উপভোগ করেন অসাধারণ একটি দশক। গত গ্রীষ্মে তাদের দায়িত্ব ছাড়ার আগে ছয়টি ইংলিশ প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ বহু শিরোপা ঘরে তোলেন তিনি।
তবে মেসির প্রতি গার্দিওলার মুগ্ধতা কখনো কমেনি। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ডকে নিয়ে তিনি বলেন, ‘আমি তার মতো কোনো খেলোয়াড় কখনো দেখিনি। সে এমন একজন, যে প্রতি তিন দিন পরপর তিনটি করে গোল করতে পারে এবং তিনটি করে গোলে সহায়তাও করতে পারে। এতটা ধারাবাহিকতা খুব কম খেলোয়াড়েরই আছে। অনুশীলনেও সে একই কাজ করত, ছোট পরিসরের ম্যাচগুলোতেও। চার বছর তাকে কোচিং করানোর সময়ে আমি তাকে একটিও অনুশীলন সেশন মিস করতে দেখিনি। তার মধ্যে ছিল অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা। এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।’
তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার মেসির পর্যায়ে পৌঁছাতে পারেন, এমন কোনো খেলোয়াড়ও এখন দেখেন না গার্দিওলা। তার মতে, ‘(মেসির মতো আর) কেউ নয়। অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু কাউকে তার পর্যায়ে পৌঁছাতে দেখতে পাচ্ছি না। ১৫ থেকে ২০ বছর ধরে প্রতি তিন দিন পরপর এমন উচ্চমানের পারফরম্যান্স করে যাওয়া— আমার মনে হয় না, আমি আর কখনো এমন কিছু দেখতে পাব।’
























