বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য, দুইজনের যাবজ্জীবন যুবরাজের সঙ্গে আধা ঘণ্টার ফোনালাপের পরই সূর্যবংশীর রেকর্ড-ঝড় ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গ্রাহকসেবার বট ও আপনার অধিকার

৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 2
৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান
📌 এক নজরে মূল তথ্য:

  • প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৮ বছরের দীর্ঘ যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে বেপিকলম্বো নামের একটি মহাকাশযান।
  • বিজ্ঞানীদের তথ্যমতে, বুধ গ্রহের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।

মামুন হোসেন, টেক ডেস্ক — প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৮ বছরের দীর্ঘ যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে বেপিকলম্বো নামের একটি মহাকাশযান। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জেএএক্সএ) পাঠানো মহাকাশযানটি বর্তমানে বুধ গ্রহের চারপাশে ঘুরছে। সূর্যের খুব কাছে থাকা সত্ত্বেও কেন বুধ গ্রহের গর্তগুলোয় বরফ রয়েছে, তা উন্মোচন করার পাশাপাশি গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় গহ্বরগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করবে মহাকাশযানটি।

নতুন উদ্ভাবন ও কারিগরি সুবিধা

বিজ্ঞানীদের তথ্যমতে, বুধ গ্রহের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের আঘাতের মুখে থাকে। আর তাই এখন পর্যন্ত বুধ গ্রহ নিয়ে খুব কমই অনুসন্ধান করা সম্ভব হয়েছে। তবে আশা করা হচ্ছে যে এ অভিযানে বুধ গ্রহের কিছু প্রধান রহস্যের সমাধান হবে।লেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক এমা বান্স জানান, বৈজ্ঞানিকভাবে বুধ গ্রহকে জানতে চাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। গ্রহটি কীভাবে গঠিত হয়েছে, কীভাবে বিবর্তিত হয়েছে এবং আজ দেখতে কেমন, তা জানা জরুরি। সূর্যের সঙ্গে এটি কীভাবে মিথস্ক্রিয়া করে এবং যে চরম মহাকাশ আবহাওয়ার মুখোমুখি হয়, তা জানাও গুরুত্বপূর্ণ।

২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে বুধ গ্রহের উদ্দেশে যাত্রা শুরু করে বেপিকলম্বো মহাকাশযানটি। সৌরজগতের গভীরে যাওয়ার সময় মহাকাশযানটিকে সূর্যের বিশাল মহাকর্ষীয় টানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। চলার পথে মহাকাশযানটি পৃথিবীকে একবার, শুক্র গ্রহকে দুবার এবং বুধ গ্রহকে ছয়বার প্রদক্ষিণ করেছে। সাত বছরের মধ্যে বুধ গ্রহে পৌঁছানোর কথা থাকলেও প্রপালশন সিস্টেমের সমস্যার কারণে ১ বছর বেশি সময় লেগেছে।এখন পর্যন্ত মাত্র তিনটি মহাকাশযান বুধ গ্রহের কাছাকাছি গেছে। ১৯৭০-এর দশকে মেরিনার-১০ নামের একটি মহাকাশযান বুধ গ্রহের পাশ দিয়ে ৩ বার উড়ে গিয়েছিল। এরপর ২০১১ সালে মেসেঞ্জার মহাকাশযান বুধের কক্ষপথে পৌঁছেছিল। তবে গ্রহটি সম্পর্কে এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি।

বুধ গ্রহ আমাদের চাঁদের চেয়ে সামান্য বড়। এটি প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ খাড়া পাহাড় আর বিশাল সব গর্তে ঢাকা। বুধ গ্রহে সময় অতিবাহিত হওয়ার ধরনও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। গ্রহটি সূর্যের চারপাশে এত দ্রুত ঘোরে যে বুধের ১ বছর পৃথিবীর মাত্র ৮৮ দিনের সমান। তবে এটি নিজ অক্ষের ওপর অবিশ্বাস্যভাবে ধীরে ঘোরে। তাই সেখানে ১টি দিন পৃথিবীর ৫৯ দিনের সমান হয়। গ্রহটির সর্বত্র হাজার হাজার গহ্বর রয়েছে। এগুলো অগভীর হলেও এর পাশগুলো খাড়া এবং প্রায়ই গুচ্ছাকারে থাকে। গ্রহগত সময়ের হিসাবে এগুলোর বয়স প্রায় ১ লাখ বছর।সূত্র: বিবিসি

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

প্রকাশের সময় : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬