বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের… বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব রাজবাড়ীতে দেবাহুতি চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ আটক ১ যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১ কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ

যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 7
যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা
📌 এক নজরে মূল তথ্য:

  • ছোটবেলায় ছেলেটার ধারণা ছিল পৃথিবী চ্যাপ্টা।
  • ছয় বছর আগে, ২০২০ সালের ২৫ নভেম্বর রাতে, টুইটারে সাব্বির নামের একজন এই স্মৃতিটাই লিখেছিলেন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ছোটবেলায় ছেলেটার ধারণা ছিল পৃথিবী চ্যাপ্টা। বেশি দূর হাঁটলে কিনারায় পৌঁছে টুপ করে খসে পড়বে। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বড় হওয়া সেই ছেলে পৃথিবীর আকার জানত না, কিন্তু একটা নাম জানত। দিয়েগো ম্যারাডোনা।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

ছয় বছর আগে, ২০২০ সালের ২৫ নভেম্বর রাতে, টুইটারে সাব্বির নামের একজন এই স্মৃতিটাই লিখেছিলেন। শেষে জুড়ে দিয়েছিলেন, মানুষটা কত বড় ছিলেন, এ থেকেই বোঝা যায়। একই রাতে আরেকজন লিখেছিলেন, তিনি বাংলাদেশের কান্না শুনতে পাচ্ছেন।

ম্যারাডোনা সেদিন চলে গিয়েছিলেন বুয়েনস আইরেসের উপকণ্ঠ তিগ্রের এক বাড়িতে, হৃদরোগে, বয়স ষাট। বাংলাদেশ থেকে সেই জায়গার দূরত্ব সতেরো হাজার কিলোমিটারের মতো। অথচ পরদিন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে, ক্রিকেটের মাঠে, চার দলের খেলোয়াড় আর কর্মকর্তারা এক মিনিট নীরবতা পালন করলেন একজন ফুটবলারের জন্য। সামাজিক মাধ্যম ভরে গেল শোকবার্তায়। প্রধানমন্ত্রী শোক জানালেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখলেন, ব্যক্তিগত জীবনে সামনে থেকে দেখতে চেয়েছিলেন, এমন সুপারস্টার ছিলেন কেবল ওই একজনই।কেউ কখনো সামনে থেকে দেখতে পাননি, এটাই হয়তো গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ। ঢাকায় তাকে আনার চেষ্টা হয়েছিল, ২০০৮ সালে, আবার ২০২০-তেও। দুবারই তা আর হয়ে ওঠেনি।

ম্যারাডোনার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গড়ে উঠেছিল, তা পুরোপুরি পর্দার ভেতর দিয়ে।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

ফিরে যেতে হবে চার দশক আগে। বাংলাদেশের ফুটবলে তখন আবাহনী-মোহামেডানের সোনালি সময়। দুই ক্লাবের সমর্থকদের উন্মাদনায় কাঁপত ঢাকা স্টেডিয়াম। ফুটবল নিয়ে মানুষের আবেগটা তখন অনেকটাই ছিল ঘরোয়া ফুটবলকেন্দ্রিক। আন্তর্জাতিক ফুটবলে পেলের সুবাদে ব্রাজিলের প্রতি আলাদা একটা টান ছিল এ দেশের ফুটবলপ্রেমীদের। ১৯৭৮ বিশ্বকাপে মারিও কেম্পেসের হাত ধরে আর্জেন্টিনারও কিছু সমর্থক তৈরি হয়েছিল। তবে ব্রাজিলের সঙ্গে তুলনা করার মতো নয়।

১৯৮৬ সালে এসে বদলে গেল সেই দৃশ্যপট।

বাংলাদেশে টেলিভিশন তখনো ঘরে ঘরে পৌঁছায়নি। কোনো পাড়ায় কিংবা গ্রামে একটা বাড়িতে টেলিভিশন থাকা মানে বিশ্বকাপের সময় সেই বাড়িটাই হয়ে ওঠা গোটা এলাকার মিলনকেন্দ্র। ছোট্ট পর্দার সামনে গাদাগাদি করে বসে থাকতেন মানুষ। আজকের মতো রিমোট টিপে অসংখ্য চ্যানেল দেখার সুযোগ ছিল না, ছিল না ইন্টারনেট। বাংলাদেশ টেলিভিশনের কল্যাণেই দূরের পৃথিবীটাকে দেখার সুযোগ মিলত।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা

প্রকাশের সময় : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬