বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদানসহ আটক ১ কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল আবারও সামরিক পোশাকে বিটিএসের ভি, কারণ কী? আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর

ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 1
ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা
📌 এক নজরে মূল তথ্য:

  • আটবার ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি।
  • সম্প্রতি ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মেসির দেওয়া সব ভোটের বিস্তারিত তথ্য।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আটবার ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটির সঙ্গে তার সম্পর্ক শুধু বিজয়ী হিসেবেই নয়, বিচারক হিসেবেও। জাতীয় দলের অধিনায়ক হিসেবে একসময় ব্যালন ডি’অরের সেরা ফুটবলার বেছে নিয়েছেন, পরে ভোট দিয়েছেন বর্ষসেরা তরুণ নির্বাচনে। সেই ১১ বছরের ভোটের হিসাব প্রকাশ করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। আর তাতেই উঠে এসেছে চমকপ্রদ একটি তথ্য। বিশ্বের সেরা ফুটবলার বাছাইয়ে মেসির সবচেয়ে পছন্দের নাম ছিল আন্দ্রেস ইনিয়েস্তা।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

সম্প্রতি ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মেসির দেওয়া সব ভোটের বিস্তারিত তথ্য। সেখানে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অর এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফির ভোটের হিসাব তুলে ধরা হয়েছে। যেখানে টানা পাঁচ বছরই এই ইনিয়েস্তাকে নিজের সেরা তিনে রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পান মেসি। তখন জাতীয় দলের অধিনায়কেরাও বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোট দিতে পারতেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেকে তিনজন ফুটবলার বেছে নিতেন। প্রথম পছন্দের ফুটবলার পেতেন পাঁচ পয়েন্ট, দ্বিতীয়জন তিন এবং তৃতীয়জন এক পয়েন্ট।

এই পদ্ধতিতে টানা পাঁচ বছর ভোট দিয়েছেন মেসি। ২০১১ সালে মেসির প্রথম পছন্দ ছিলেন জাভি হার্নান্দেজ। দ্বিতীয় স্থানে রাখেন ইনিয়েস্তাকে, তৃতীয় স্থানে স্বদেশি সের্হিও আগুয়েরোকে। পরের বছরই প্রথম পছন্দের জায়গায় উঠে আসেন ইনিয়েস্তা। ২০১২ সালে তাকে সবার ওপরে রেখে দ্বিতীয় স্থানে জাভি ও তৃতীয় স্থানে আগুয়েরোকে ভোট দেন মেসি।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

২০১৩ সালেও মেসির প্রথম পছন্দ ছিলেন ইনিয়েস্তা। দ্বিতীয় স্থানে জাভি এবং তৃতীয় স্থানে জায়গা পান নেইমার। অর্থাৎ টানা দুই বছর ব্যালন ডি’অরের জন্য নিজের প্রথম ভোটটি ইনিয়েস্তাকেই দিয়েছিলেন মেসি।

২০১৪ সালে অবশ্য বদলে যায় সেই পছন্দের ক্রম। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর স্বদেশি আনহেল দি মারিয়াকে প্রথম স্থানে রাখেন মেসি। দ্বিতীয় স্থানে ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে জায়গা পান আরেক আর্জেন্টাইন হাভিয়ের মাসচেরানো।

এরপর ২০১৫ সালে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবল জয়ের মৌসুমে আক্রমণভাগের দুই সতীর্থকে অগ্রাধিকার দেন মেসি। প্রথম স্থানে লুইস সুয়ারেস, দ্বিতীয় স্থানে নেইমার এবং তৃতীয় স্থানে ইনিয়েস্তাকে বেছে নেন তিনি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যালন ডি’অরের ভোটে মেসির সবচেয়ে প্রিয় ইনিয়েস্তা

প্রকাশের সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬