বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ

রিয়ালে নিকোর ফেরার আলোচনা, মরিনহোর এক বাক্যের জবাব

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 20
রিয়ালে নিকোর ফেরার আলোচনা, মরিনহোর এক বাক্যের জবাব
📌 এক নজরে মূল তথ্য:

  • একসময় রিয়াল মাদ্রিদেরই খেলোয়াড় ছিলেন নিকো পাজ।
  • মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — একসময় রিয়াল মাদ্রিদেরই খেলোয়াড় ছিলেন নিকো পাজ। কিন্তু ইতালির কোমোতে যাওয়ার পর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ক্লাবের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলেও দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। স্বাভাবিকভাবেই তাকে আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার আলোচনা শুরু হয়েছে। সুযোগও আছে রিয়ালের। কিন্তু নিকোকে ফেরানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতেই যেন আলোচনার দরজা বন্ধ করে দিলেন কোচ জোসে মরিনহো।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে নিকো পাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়েন মরিনহো। বিশেষ করে আগামী গ্রীষ্মে রিয়াল তাকে ফিরিয়ে আনার সুযোগ কাজে লাগাবে কি না, সেটিই ছিল প্রশ্ন।

তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে চাননি পর্তুগিজ কোচ। নিকোর খেলার ধরন তার পছন্দ কি না কিংবা তাকে আবার রিয়ালে দেখতে চান কি না, সেই প্রশ্ন এড়িয়ে হেসে বলেছেন, ‘ও তো আমার খেলোয়াড় নয়।’

মরিনহোর এমন জবাবে অবশ্য নিকোর রিয়ালে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। বরং এই মুহূর্তে অন্য ক্লাবের একজন ফুটবলারকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতেই আগ্রহী নন রিয়াল কোচ।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

কোমোতে অসাধারণ সময় কাটাচ্ছেন নিকো। ইতালিয়ান সিরি ‘আ’তে নিয়মিত ভালো পারফরম্যান্সের পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় দলেও নিজের প্রতিভার প্রমাণ দিচ্ছেন তিনি। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও তাকে দেখছেন অনেকে।

এমন একজন ফুটবলারকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ নতুন কিছু নয়। ক্লাবটির একাডেমি থেকেই উঠে এসেছেন নিকো। ২০২৪ সালে ৬০ লাখ ইউরোয় তার স্বত্বের ৫০ শতাংশ কিনে নেয় কোমো। তবে চুক্তিতে তাঁকে ফেরানোর সুযোগ রেখেছিল রিয়াল।

গত গ্রীষ্মেও সেই সুযোগ ছিল স্প্যানিশ ক্লাবটির সামনে। মাত্র ৯০ লাখ ইউরো খরচ করেই নিকোকে ফিরিয়ে আনতে পারত তারা। কিন্তু তরুণ এই মিডফিল্ডার নিজেই কোমোতে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। নিয়মিত খেলার সুযোগ পেয়ে নিজের উন্নতি চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিয়ালে নিকোর ফেরার আলোচনা, মরিনহোর এক বাক্যের জবাব

প্রকাশের সময় : ০৬:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬