সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৪:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 3
গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা
📌 এক নজরে মূল তথ্য:

  • বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে অ্যালমার সঙ্গে ঋণসুবিধার চুক্তি সম্পন্ন করেছে সহজমোবাইল।
  • বাংলাদেশে ঋণপ্রাপ্তি ও ডিজিটাল সংযোগে এখনো বড় ঘাটতি রয়েছে।

মামুন হোসেন, টেক ডেস্ক — বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে অ্যালমার সঙ্গে ঋণসুবিধার চুক্তি সম্পন্ন করেছে সহজমোবাইল। এর আওতায় যুক্তরাষ্ট্রের হোল্ডিং কোম্পানি এইচআর কনসোর্টিয়া ইউএসএর মাধ্যমে সর্বমোট আড়াই কোটি ডলার ঋণ নিতে পারবে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন কেনার জন্য বিকন পিক পার্টনারসের নেতৃত্বে সহজমোবাইল দেবে এই সুবিধা। সহজমোবাইলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।২০২৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে ৩ হাজার ৩০০টির বেশি খুচরা বিক্রেতা অংশীদারের মাধ্যমে লাখো গ্রাহককে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিয়েছে সহজমোবাইল। নিজস্ব প্রযুক্তি, আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও স্থানীয় কার্যক্রম কাজে লাগিয়ে ২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে অর্থায়নের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বিশেষ করে নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় তারা।

স্পেসিফিকেশন ও আধুনিক সুবিধা

বাংলাদেশে ঋণপ্রাপ্তি ও ডিজিটাল সংযোগে এখনো বড় ঘাটতি রয়েছে। সহজমোবাইলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাফসান ফয়েজ বলেন, ‘এই অঞ্চলের ঋণবাজারে বিপুল সম্ভাবনা রয়েছে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও মনোযোগ পাওয়ার দাবি রাখে। আমরা এমন একটি বাজার দেখছি, যেখানে সেবার ঘাটতি থাকলেও ঋণের বাস্তব চাহিদা রয়েছে। এই অর্থায়ন আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে এবং স্মার্টফোন অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের সাধারণ ঋণগ্রহীতাদের সঙ্গে আন্তর্জাতিক মূলধনের সংযোগ গড়ে তুলতে সহায়তা করবে।’সহজমোবাইলের ব্যবস্থাপনা দলে রয়েছে গুগেনহেইম পার্টনারস, বিএডব্লিউএজি, গুগল, কোয়ালিয়া, ম্যাকুয়ের, ব্ল্যাকরক ও কিয়াভিতে ঋণদান, ঋণ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতা। এর সঙ্গে আছে সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু আল মোতালিবের বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা।

প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও খুচরা বিক্রয়মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। মূলধন, ঋণযোগ্যতা মূল্যায়ন ও স্থানীয় বিতরণব্যবস্থাকে একত্র করে দায়িত্বশীল ঋণদানের চর্চা বজায় রেখে কিস্তিতে কেনার সুযোগ সহজ করছে সহজমোবাইল। সাধারণত একজন গ্রাহক স্মার্টফোন কেনার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণসুবিধা পাবেন। এজন্য জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথি লাগবে। তবে ক্ষেত্রবিশেষে দেড় লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা পাওয়া যাবে। ঋণ পরিশোধের মেয়াদ হবে ৬ থেকে ৯ মাস।সহজমোবাইল বিডি লিমিটেড বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রও পেয়েছে। পরীক্ষামূলক এই কার্যক্রমে অগ্রাধিকার পাবেন স্মার্টফোন নেই এমন নিম্ন আয়ের মানুষ এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সুবিধাবঞ্চিত এলাকা। কার্যক্রমটি নির্ধারিত পরিচালন শর্ত ও নিয়মিত পর্যবেক্ষণের আওতায় চলবে।

আবু আল মোতালেব বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল করার শুরুটা মানুষকে সংযুক্ত করার মধ্য দিয়ে। গ্রামের একজন মানুষের জন্য স্মার্টফোন কাজ খোঁজা, ক্রেতার কাছে পৌঁছানো, অর্থ গ্রহণ ও জরুরি সেবা পাওয়ার মাধ্যম হতে পারে। আয় করতে সহায়ক এমন একটি সম্পদ কেনায় আমরা অর্থায়নের সুযোগ দিতে চাই। এর মধ্যে নারীরাও রয়েছেন, যাঁরা এই বাজারে এখনো ব্যাপকভাবে সেবাবঞ্চিত।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা

প্রকাশের সময় : ০৪:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬