রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি ‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’ ক্যামেরায় মুখ মিললেই কি আপনি সন্দেহভাজন অন্তরঙ্গ দৃশ্য বিতর্ক থেকে সুযোগ না পাওয়া বাঙালি কন্যার মুম্বাই–যাত্রা গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 1
মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট
📌 এক নজরে মূল তথ্য:

  • এক যুগের বেশি সময়ের অপেক্ষা শেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং–দুনিয়ার সবচেয়ে আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)।
  • বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এ আয়োজনে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গেমার, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন।

মামুন হোসেন, টেক ডেস্ক — এক যুগের বেশি সময়ের অপেক্ষা শেষে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং–দুনিয়ার সবচেয়ে আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তির দিনেই রাজধানীর একটি রেস্তোরাঁয় গেমারদের জন্য গেমটি খেলার সুযোগ করে দিয়েছে গিগাবাইট ও গেমিং ব্র্যান্ড অরাস। ‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’ শীর্ষক এ আয়োজনের সহযোগী ছিল প্লেএভার।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এ আয়োজনে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গেমার, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন। প্রথম ১০০ জন অংশগ্রহণকারী মুক্তির দিনেই জিটিএ ৬ সরাসরি খেলার সুযোগ পান। গেম প্লে সেশনের পাশাপাশি আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গিগাবাইট ও অরাসের সর্বশেষ প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। সেখানে নতুন প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, গেমিং ল্যাপটপ ও হাই রিফ্রেশ রেট মনিটর কাছ থেকে দেখা ও ব্যবহার করে দেখার সুযোগ পান উপস্থিত দর্শনার্থীরা।

গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বাংলাদেশের গেমিং কমিউনিটিকে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ। দেশের গেমিং ইন্ডাস্ট্রির প্রসারে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে গিগাবাইটের।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট

প্রকাশের সময় : ০৬:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬