সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পাংশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

একে আজাদ
  • প্রকাশের সময় : ০২:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 5

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক।

এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী, পাংশা উপজেলা জামাতের আমির সুলতান মাহমুদ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দিবস দুটি পালনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০২:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬