শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 5
‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা
📌 এক নজরে মূল তথ্য:

  • আট বছর আগের বল টেম্পারিংয়ের কেলেঙ্কারি আবারও তাড়া করে ফিরছে অস্ট্রেলিয়া ক্রিকেটকে।
  • শনিবার বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আট বছর আগের বল টেম্পারিংয়ের কেলেঙ্কারি আবারও তাড়া করে ফিরছে অস্ট্রেলিয়া ক্রিকেটকে। ২০১৮ সালের সেই ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ায় এবার টেলিভিশন ধারাভাষ্য থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যকক্ষে দেখা যাবে না সাবেক এই দুই ক্রিকেটারকে।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রলি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ ধারাভাষ্যের দায়িত্ব থেকে বিশ্রামে থাকবেন ওয়ার্নার ও খাজা।

তাদেরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উসমান ও ডেভিকে আগামী কয়েক সপ্তাহ আমাদের সম্প্রচার কার্যক্রম থেকে বিশ্রামে রাখা হবে।’

ক্রলি আরও বলেন, ‘আমরা আমাদের ধারাভাষ্য দলের প্রত্যেক সদস্যকে সমর্থন করি এবং ভিন্নমতকে স্বাগত জানাই। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দিতে গিয়ে খেলার দিকে মনোযোগ দেওয়া তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে তাদের ধারাভাষ্যের দায়িত্বে রাখা অন্যায্য বলেই আমরা মনে করি।’

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

এবারের বিতর্কের সূত্রপাত ‘সবর’ নামে খাজার আত্মজীবনী ঘিরে। দুই সপ্তাহেরও বেশি আগে প্রকাশিত বইয়ে তিনি দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। তার এই বক্তব্য পুরোনো কেলেঙ্কারিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

কেপটাউন টেস্টে স্যান্ডপেপার বা শিরীষ কাগজ দিয়ে বলের আকৃতি পরিবর্তনের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে দায়ী সাব্যস্ত হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। বলের ওপর শিরীষ কাগজ ঘষতে দেখা গিয়েছিল ব্যানক্রফটকে।

প্রথমে ওয়ার্নার ও পরে ব্যানক্রফট খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নেন। এতে নতুন করে চাপে পড়েন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তবে ওই ঘটনার সময় বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি। তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা

প্রকাশের সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬