শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 1
পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম
📌 এক নজরে মূল তথ্য:

  • পাকিস্তান ক্রিকেটে বদলের হাওয়া।
  • সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি পেয়েছেন মাত্র দুজন।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — পাকিস্তান ক্রিকেটে বদলের হাওয়া। সেই হাওয়ায় এবার ঝরে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এই তিন তারকা ক্রিকেটারের। তাঁদের সঙ্গে বাদ পড়েছেন আরও ৯ জন। নতুন চুক্তির তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন ‘ডেভেলপমেন্ট’ ক্রিকেটাররা।শনিবার ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগেরবারের তুলনায় এবার চুক্তিতে ৮ জন ক্রিকেটার বেশি রাখা হয়েছে। তবে শুধু খেলোয়াড়সংখ্যা বাড়ানো নয়, চুক্তির কাঠামোতেও পরিবর্তন এনেছে পিসিবি। এবার নির্দিষ্ট সংস্করণভিত্তিক পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে চুক্তি।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি পেয়েছেন মাত্র দুজন। বাবর আজম ও সালমান আলী আগা। সম্প্রতি টেস্ট অধিনায়ক হিসেবে আবার দায়িত্ব পাওয়া বাবর শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২০ নভেম্বর শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে দুই বছর পর সিরিজ জেতান।

সালমান আলী আগাও পেয়েছেন টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি। তবে কয়েক মাস আগে পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়কত্ব করা এই অলরাউন্ডারের এবার টি-টুয়েন্টি চুক্তি নেই। তাঁর জায়গায় অধিনায়ক হওয়া সাহিবজাদা ফারহান পেয়েছেন শুধু টি-টুয়েন্টি চুক্তি।টেস্ট চুক্তিতে জায়গা পেয়েছেন আজান আওয়াইস, সৌদ শাকিল, মোহাম্মদ আব্বাস ও সাজিদ খান। ওয়ানডে ও টি-টুয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে

কৌশল ও দলগত বিশ্লেষণ

শুধু টি-টুয়েন্টি চুক্তি পেয়েছেন সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাদাব খান ও উসমান তারিক।তবে এবারের চুক্তিতে সবচেয়ে বড় জায়গা উঠতি ক্রিকেটারদের। ‘ডেভেলপমেন্ট’ নামের এই শ্রেণিতে আছেন ১৯ জন। তাঁদের মধ্যে আছেন পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলা তরুণ ক্রিকেটার তায়েব আরিফ ও গাজী ঘোরি। নাসিম শাহর দুই ভাই উবাইদ শাহ ও হুনাইন শাহও আছেন এই তালিকায়। উবাইদ এ বছর শুরুতে একটি টেস্টও খেলেন।

চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকাটাও বেশ দীর্ঘ। রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব ছাড়াও জায়গা হয়নি হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের।২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

প্রকাশের সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬