বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমা নেই, হাসানও অনিশ্চিত সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 0
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল
📌 এক নজরে মূল তথ্য:

  • জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট পাওয়ার পর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন শরীফুল ইসলাম।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর প্রশ্নোত্তরপর্বে একাদশ নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব নিয়েও। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরা হলো এখানে…

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট পাওয়ার পর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন শরীফুল ইসলাম। তবে জোহানেসবার্গে একাদশে তাঁর জায়গা হয়নি। এ নিয়ে প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘শরীফুল, তাসকিন, হাসান—আমার মনে হয় যে সবাই নতুন বলে খুব ভালো বল করে।এমনকি হাসান তো পুরোনো বলেও ভালো করছে, তাসকিনও করে। কিন্তু আমাদের বোলিং বিভাগে যে পাঁচ-ছয়জন বোলার আছে, এদেরকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়। তাই আমরা চাইলেও অনেক সময় কিছু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়।’

প্রথম ইনিংসে ১৫ ওভার বোলিং করে ১ উইকেট পাওয়া পেসার ইবাদত হোসেনের একাদশে থাকার ব্যাখ্যায় নাজমুল বলেছেন, ‘কন্ডিশন যে রকম ছিল, তাতে পুরোনো বলে এমন একজন বোলার দরকার ছিল যে একটু বাড়তি থ্রেট হবে। ইবাদত সব সময় এটা করে থাকে। দুর্ভাগ্যবশত এই ম্যাচে ও রকম হয়নি। তবে আমার মনে হয় কম্বিনেশনটা আমরা ভালোই বেছে নিয়েছিলাম।’

সর্বশেষ ১২ ইনিংসে কেবল একটি ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে তাঁর ফর্ম নিয়েও প্রশ্নের উত্তর দিতে হয়েছে নাজমুলকে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে উনি অনেক ভালো ক্রিকেট খেলছেন। শুধু ব্যাটিংই নয়, এর পাশাপাশি আরও অনেক কিছু থাকে—ড্রেসিংরুম বলেন কিংবা মাঠের ভেতরে, ওনার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগে। তাই মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদমই সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে উনি আরও ভালোভাবে ফিরে আসবেন।’মুশফিকের বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে বলেও বিশ্বাস বাংলাদেশ টেস্ট অধিনায়কের।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল বলেছেন, ‘আমাদের ভুলগুলো অনেক বেশি হয়ে গেছে। আমরা নো বল বেশি করেছি, ক্যাচ মিস হয়েছে—এই কারণেই হয়তো প্রথম ইনিংসে ৪০০ করার পরেও আমরা ম্যাচটা হেরেছি।’নাজমুল আরও বলেন, ‘শুরুতেই একটা নো বলে উইকেটের সুযোগ হাতছাড়া হয়েছে, রিকেলটনের ক্যাচও আমরা শুরুতেই ছেড়েছি। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্রটা একদমই ভিন্ন হতো। কারণ, আপনি এক নম্বর দলের সাথে খেলছেন; এতগুলো ভুল করার পর জেতার আশা করাটা খুবই কঠিন। এ ধরনের দলের সাথে জিততে হলে ভুলের পরিমাণ যত কম হবে, জেতার সম্ভাবনাও তত বেশি থাকবে।’

টেস্ট দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব বোধ করেন অধিনায়ক নাজমুল। তিনি বলেন, ‘এই জায়গায় আমরা সব সময়ই অভাব বোধ করি এবং ভুগছি। কয়েক বছর ধরে যাঁরা নির্বাচক প্যানেলে ছিলেন বা এখন আছেন, পাশাপাশি আমাদের দেশে যাঁরা কোচ হিসেবে কাজ করছেন, তাঁদের সবাইকেই আমাদের একটাই অনুরোধ—আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না। আশা করব, দেশের নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফে যাঁরা আছেন, তাঁরা এই ঘাটতি পূরণের জন্য আমাদের অন্তত এক-দুজন খেলোয়াড় দেবেন।’

ইনিংসের পর ১০ উইকেটের হারও এড়াল বাংলাদেশ

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল

প্রকাশের সময় : ১১:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬