শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা ৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স ‘সুন্দর চরিত্রে অভিনয়ের আনন্দ অনেক’ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়লা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন, দেশের ইটভাটায় দূষণ কমছে প্রথমবার মা হলেন সামান্থা

ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 15
ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম
📌 এক নজরে মূল তথ্য:

  • খবরটা সুস্মিতা সেনও জানলেন সংবাদমাধ্যম থেকে।
  • পর্দার বাইরে নিজের সিদ্ধান্ত নিয়েও আলোচনায় ছিলেন সুস্মিতা।

জনতার আদালত বিনোদন ডেস্ক — খবরটা সুস্মিতা সেনও জানলেন সংবাদমাধ্যম থেকে। তাঁর বিয়ের খবর। পাত্র পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম! ২০১৩ সালের এপ্রিলে এমন খবর ছড়াতেই টুইটারে মুখ খুললেন সুস্মিতা। বিয়ের খবর উড়িয়ে দিয়ে লিখলেন, ‘ওয়াসিম আকরাম আমার বন্ধু, বন্ধুই থাকবেন।’ আকরামও জানালেন, বিয়ের খবরের কোনো ভিত্তি নেই। অথচ যে পরিচয় নিয়ে এত জল্পনা, তার শুরু হয়েছিল পাঁচ বছর আগে, একটি নাচের অনুষ্ঠানে বিচারকের আসনে।তত দিনে সুস্মিতার মুকুট জয়ের গল্প সবার জানা। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম তাঁর। মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে পেছনে ফেলে মুকুট জেতেন। সে বছরই, ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় প্রথম ভারতীয় হিসেবে হন মিস ইউনিভার্স। দুই বছর পর মহেশ ভাটের ‘দস্তক’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ দিয়ে অভিনয়ে ফেরেন। সিরিজটির প্রথম মৌসুম আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পায়। পরে ‘তালি’তে অভিনয় করেন রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের ভূমিকায়।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

পর্দার বাইরে নিজের সিদ্ধান্ত নিয়েও আলোচনায় ছিলেন সুস্মিতা। ক্যারিয়ারের গোড়াতেই ২৪ বছর বয়সে প্রথম মেয়ে রেনেকে দত্তক নেন। তাঁর ম্যানেজার তখন বলেছিলেন, মা হওয়ার পর তিনি আর কাজ পাবেন না। সুস্মিতা পরে স্মরণ করেছেন, মা হওয়ার পরই মুক্তি পেয়েছিল তাঁর ক্যারিয়ারের কয়েকটি বড় হিট। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাহকে দত্তক নেন তিনি। আজ তাঁর ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক সেই সম্পর্কগুলোর কথা, যেগুলো একসময় তাঁকে শিরোনামে এনেছিল।

যে অনুষ্ঠান থেকে ওয়াসিম আকরামকে নিয়ে জল্পনা২০০৮ সালে ভারতের নাচের রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’য় সুস্মিতা ও আকরাম ছিলেন বিচারক। ওই অনুষ্ঠান থেকেই দুজনের নাম জুড়ে সংবাদ প্রকাশ হতে থাকে। কয়েক বছর পর সেই জল্পনা গড়ায় বিয়ের খবরে। সুস্মিতা তখন আকরামকে বন্ধু বলে পরিচয় দেন। আকরামও গুঞ্জনের ইতি টানতে বলেন সংবাদমাধ্যমকে। দুজনই তাঁদের ব্যক্তিজীবনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান।

প্রথম ছবির চিত্রনাট্যকার বিক্রম ভাটবলিউডে সুস্মিতার প্রথম ছবি ‘দস্তক’-এর চিত্রনাট্য লিখেছিলেন বিক্রম ভাট। পরিচালক ছিলেন মহেশ ভাট। ছবিতে কাজের সূত্রেই বিক্রমের সঙ্গে সুস্মিতার পরিচয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিক্রম তখন বিবাহিত। বহু বছর পর এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা বলতে গিয়ে স্ত্রী ও মেয়েকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা প্রকাশ করেন তিনি।

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

বিচ্ছেদ থেকে সাবেক স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ, বারবার আলোচনায় সুস্মিতা

রণদীপ হুদার সঙ্গে তিন বছর২০০৬ সালের দিকে সুস্মিতা ও রণদীপ হুদার প্রেমের খবর প্রকাশ্যে আসে। দুজনকে একসঙ্গে দেখা যেত। ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ ছবিতেও তাঁরা অভিনয় করেন। প্রায় তিন বছর পর ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সে সময়ের কথা বলতে গিয়ে রণদীপ পরে এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কটিতে তিনি অনেকটা সময় দিয়েছিলেন। বিচ্ছেদের পর আবার নিজের কাজে মন দিতে পেরেছিলেন।

আলোচনায় মুদাসসর আজিজ ও ঋত্বিক ভাসিনমুদাসসর আজিজের পরিচালনায় ‘দুলহা মিল গায়া’য় অভিনয় করেছিলেন সুস্মিতা। একসঙ্গে কাজের সূত্রে এই নির্মাতার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ায়। মুম্বাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী ঋত্বিক ভাসিনকে নিয়েও একই ধরনের খবর বেরিয়েছিল। ২০১৩ সালে মুম্বাইয়ের একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার খবর দেয় হিন্দুস্তান টাইমস। ২০১৭ সালে ইন্ডিয়া টুডে তাঁদের কথিত বিচ্ছেদের খবর প্রকাশ করে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম

প্রকাশের সময় : ০৩:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬