সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লাঞ্চের আগে মার্করামকে ফেরানোর আনন্দ হাসানের জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও! সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 17

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সরিষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সোবহানের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফল বাজারে এ ঘটনা ঘটে। হামলায় তার হাত ও পা ভেঙে গেছে বলে জানা গেছে। আহত আব্দুস সোবহান সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী আব্দুস সোবহানের অভিযোগ, বিএনপির একটি মিছিল থেকে তার ওপর এই হামলা চালানো হয়। তিনি জানান, রবিবার রাতে নাতির জন্য ফল কিনতে রেলস্টেশন এলাকার বাজারে গিয়েছিলেন। এ সময় একটি মিছিল আসতে দেখে তিনি সরে যান। মিছিলটি অতিক্রম করার সময় অপরিচিত কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে। তিনি পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে হামলাকারীরা হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। ঘটনার পর কয়েকজন জ্যেষ্ঠ নেতা এসে তাকে সান্ত্বনা দিয়েছেন বলেও জানান তিনি। আক্ষেপ করে আব্দুস সোবহান বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো দিন ঝামেলা বা বিবাদ ছিল না। আমার ওপর যে এমন হামলা হতে পারে, তা কখনো ধারণাও করিনি।’ তবে এ ঘটনায় তিনি এখনো থানায় কোনো অভিযোগ করেননি।

অভিযোগের বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, ‘ওটি ছাত্রদলের মিছিল ছিল। মিছিলের স্লোগানের সূত্র ধরে ব্যঙ্গ করায় কয়েকজন তার ওপর চড়াও হয়েছে বলে শুনেছি। তাৎক্ষণিকভাবে কয়েকজন গিয়ে তাদের নিবৃত্ত করে।’ তিনি ওই মিছিলে ছিলেন না উল্লেখ করে আরও বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিতভাবে ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করে ছেলেদের সঙ্গে কথা বলেছি।’

এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬