মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৪:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 34

নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক সেবনকারী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঞ্চন মীরপাড়া এলাকায় আব্দুল লতিফের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মান্দা উপজেলার কাঞ্চন মীরপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে মো. আব্দুল লতিফ (৪২), মহাদেবপুর উপজেলার বিনোদপুর মাস্টারপাড়া গ্রামের মৃত ফরেজ আলীর ছেলে মো. জেহের আলী (৪৫) এবং একই উপজেলার পাঠাকাটা কাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আকাশ (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

মান্দা থানা পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬