মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে চর এলাকার কৃষকদের দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ

আশিক হাসান, কালুখালী (রাজবাড়ী):
  • প্রকাশের সময় : ০৪:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 40

‘কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে চর এলাকার কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কালুখালী উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুর রহমানের (বিসিএস কৃষি) পরিচালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন চর এলাকার কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের বীজ নির্বাচন, সঠিক মাত্রায় সার ও বালাইনাশক প্রয়োগ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফসলের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে অধিক ফলন পাওয়া সম্ভব। চর এলাকার মাটি ও আবহাওয়ার উপযোগী ফসল চাষ করলে এ অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে আরও বেশি লাভবান হবেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা জানান, আধুনিক চাষাবাদ সম্পর্কে অর্জিত এই জ্ঞান তাদের ভবিষ্যৎ কৃষিকাজে ব্যাপক উপকারে আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে চর এলাকার কৃষকদের দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৪:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬