শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের ‘লাইটসেবার’, ৬১ কোটি টাকায় বিক্রি বাপ কা বেটা: ফুটবল মাঠে বিখ্যাত সব ‘উত্তরাধিকারের গল্প’ কলকাতায় হোটেলে আগুন: মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র সবুজ শিশু ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় নওগাঁ সীমান্তে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি

ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 6
রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকার অলিগলি, দোকানপাট ও বসতবাড়িতে ঘুরে ঘুরে রহস্যময় ভিডিও ধারণকারী সেই চীনা নাগরিকদের গত ৭ নভেম্বরের পর থেকে আর মাঠে দেখা যাচ্ছে না। গণমাধ্যমে এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও জিজ্ঞাসাবাদের পর তাদের এই তৎপরতা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গত কয়েক মাস ধরে দেড় শতাধিক চীনা তরুণ-তরুণী সকাল থেকে রাত পর্যন্ত উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের এলাকায় ক্যামেরা হাতে ঘুরে ভিডিও ধারণ করতেন। সড়ক ও বাড়িঘরের দৃশ্য ধারণের পাশাপাশি অনেক সময় মানুষের বাসাবাড়ির ভেতরে ঢুকেও সাংবাদিকদের মতো সরাসরি সম্প্রচারের ভঙ্গিতে কথা বলতেন তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকা ঘুরে কোথাও কোনো চীনা নাগরিককে ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয়রাও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে এলাকায় তাদের উপস্থিতি চোখে পড়ছে না।
এর আগে উত্তরার অলিগলিতে চীনা নাগরিকদের এমন রহস্যময় ভিডিও ধারণ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হলে বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যম। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা চীনা নাগরিকদের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি শুরু করেন। এ সময় তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করার পাশাপাশি পর্যটক ভিসায় বাংলাদেশে এসে কেন এমন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে ভ্রমণের মেয়াদ শেষ হলে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারির ফলে চীনা নাগরিকদের এ ধরনের কর্মকাণ্ড কমে এসেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগটি ভারত সরকারেরও নজরে এসেছে। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট চীনা নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নাগরিকেরা ঢাকার বস্তি এলাকার ভিডিও ধারণ করে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় সেগুলোকে নয়াদিল্লির স্থান হিসেবে উপস্থাপন করছেন। এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য অর্থের বিনিময়ে বিদেশি ব্যক্তিদের ব্যবহার করার যে অপচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় আর সেই ‘রহস্যময়’ ভিডিও ধারণ করতে দেখা যাচ্ছে না চীনা নাগরিকদের

প্রকাশের সময় : ০৭:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬