শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের বদলে শুকি ছেলেকে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করে নজর কাড়লেন সোহিনী বোচাগঞ্জে ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাইকে আটকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নওগাঁয় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত পাংশার হালদার পাড়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সাদ, ফিরতে লাগবে লম্বা সময় জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক জনবল সংকটে ঝিনাইদহের কৃষি বিভাগ, ৩৩২ পদের ১০০টিই শূন্য নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ৮০ হাজার কোটি টাকার সাম্রাজ্য! রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 26

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়েছে জানিয়েছে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইআরজিসিও। বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা করেছে ‘শত্রুপক্ষ’। সেই হামলার প্রতিশোধ নিতে কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা হামলা পরিচালনা করেছে আইআরজিসি।

এ হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি ‘গুরুতর সকর্তবার্তা’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদি এই ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স যেকোনো মাত্রায় পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি বার্তাসংস্থা ফার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর অবস্থিত। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি’ ঘাঁটিতে থাকা এই সদর দপ্তরটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযানের প্রধান কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার ইরানি হামলার শিকার হয়েছে বাহরাইনের মার্কিন সেনাঘাঁটি। শুক্রবারের হামলার পর একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্যে দিয়ে দু’মাসের সেই ‘বিরতি’ ভাঙল আইআরজিসি।

সূত্র : আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

প্রকাশের সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬