শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিয়ন্ত্রণহীন এআই মডেলের কার্যক্রম বন্ধে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স একটি ক্যাচ মিস, একটি ইনিংস, এবং ইতিহাস—ইডেনের ১৩ নভেম্বর এনভিডিয়া কেলেঙ্কারিতে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, অপসারণ নিয়ে হোয়াইট হাউসে আলোচনা নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআই ডিটেক্টরের ভুল অভিযোগ অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ ১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 7
শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা

বাবারা ছিলেন ক্রিকেটের বড় তারকা। তাঁদের ব্যাটে-বলে মুগ্ধ হয়েছে বিশ্ব। কেউ বিশ্বকাপ জিতেছেন, কেউ নেতৃত্ব দিয়েছেন দেশকে, কেউ আবার হয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। এবার সেই পথেই হাঁটছেন তাঁদের সন্তানেরা। কেউ খেলছেন বয়সভিত্তিক জাতীয় দলে, কেউ ঘরোয়া ক্রিকেটে। বাবাদের পরিচয়ের বাইরে গিয়ে নিজেদের নাম প্রতিষ্ঠার পথেও এগিয়ে গেছেন তাঁরা। ক্রিকেটবিশ্বে আলোচনায় থাকা এমনই কয়েকজন তরুণের খোঁজখবর এই আয়োজনে।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

বাবা বীরেন্দর শেবাগ ছিলেন ভারতের বিধ্বংসী ওপেনার। টেস্ট ও ওয়ানডেতে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের গল্প ক্রিকেটপ্রেমীদের জানা। এবার সেই ব্যাটিং ঐতিহ্য ধরে এগোচ্ছেন ছেলে আর্যবীর শেবাগ। ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান খেলছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। বাবার মতোই ওপেনিংয়ে ব্যাট করতে পছন্দ করেন আর্যবীর। যুব ক্রিকেটে বড় ইনিংস খেলে ইতিমধ্যে নজর কেড়েছেন। সর্বশেষ ১০ নভেম্বর ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ ছক্কা এবং ১৭ চারে ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস খেলেছেন।

‘দ্য ওয়াল’ নামে খ্যাত রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। খেলোয়াড়ি জীবনে ছিলেন অধিনায়ক, পরে হয়েছেন জাতীয় দলের কোচও। পরিচয়ই আলাদা। ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি এই ব্যাটসম্যানের ছেলে অন্বয় দ্রাবিড়ও বেছে নিয়েছেন ক্রিকেট। ১৭ বছর বয়সী অনভয়ও বাবার মতো উইকেটকিপার-ব্যাটসম্যান। কর্ণাটকের বয়সভিত্তিক ক্রিকেটে খেলার পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও সুযোগ পেয়েছেন। এখন পর্যন্ত অন্বয় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন ৫ ম্যাচ, রান করেছেন ১৫৮।

পাকিস্তানের তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাকের ছেলে আলী রাজ্জাকও নামডাক ভালোই কামিয়েছেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার খেলছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। বাবার মতো ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করেন। ২০২৬ সালের ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে অভিষেকেই ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। এক ওভারে নিয়েছেন ২৬ রান। গত অক্টোবরে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে একই ম্যাচে ৬৪ ও ১১১ রানের ইনিংস খেলে আলোচনায় এসেছেন আলী রাজ্জাক।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফের দুই ছেলে রকি ও কোরিও ক্রিকেটার। ১৮ বছর বয়সী রকি ফ্লিনটফ খেলছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। বয়সভিত্তিক ক্রিকেটে সেঞ্চুরি করার পাশাপাশি ইংল্যান্ড লায়ন্সের হয়েও সেঞ্চুরি পেয়েছেন। অন্যদিকে ২০ বছর বয়সী কোরি ফ্লিনটফ খেলছেন কেন্টের হয়ে। তিনি ডানহাতি ব্যাটসম্যান ও ফাস্ট বোলার।

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন

ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার খেলছেন কাউন্টি দল সামারসেটের হয়ে। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন করেন। ২০২৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে ১১ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা

প্রকাশের সময় : ০৮:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬