সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা তিন দিনেই রেকর্ড, ৫০টি দেশে শীর্ষে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরেই বন্দি হাজারো পরিবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল মহাদেবপুরে পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

সাফ খেলতে ঢাকায় হামজা, ফারহানের ফ্লাইট-বিভ্রাট

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 7
সাফ খেলতে ঢাকায় হামজা, ফারহানের ফ্লাইট-বিভ্রাট

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। একই সময়ে দেশে ফেরার কথা ছিল ফারহান আলীরও। কিন্তু ফ্লাইট বিলম্বে দোহায় আটকে গেছেন তিনি। আর কোনো জটিলতায় না পড়লে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা তাঁর।ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা। ক্লাবের খেলা থাকায় বাংলাদেশের হয়ে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে খেলতে পারেননি তিনি। একই কারণে ভুটান ম্যাচে ছিলেন না ফুলহাম থেকে ধারে বোরহ্যাম উডে খেলা ফারহানও।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

আজ থেকে শুরু হয়েছে নভেম্বরের ফিফা উইন্ডো। এই সময়ে জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো।আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনে থাকার কথা ছিল হামজা ও ফারহান দুজনেরই। তবে ফারহান দেরিতে পৌঁছাবেন বলে আজকের অনুশীলনে তাঁর থাকা হচ্ছে না।১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরই মধ্যে ভুটানের বিপক্ষে জয় এবং অন্য ম্যাচে ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্রয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাফ খেলতে ঢাকায় হামজা, ফারহানের ফ্লাইট-বিভ্রাট

প্রকাশের সময় : ১০:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬