সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা তিন দিনেই রেকর্ড, ৫০টি দেশে শীর্ষে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরেই বন্দি হাজারো পরিবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল মহাদেবপুরে পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন…

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 5
সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন...

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবারট্রাক নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তি দুনিয়ায়। তবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক প্রযুক্তিসুবিধার গাড়িটি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী আকর্ষণ করতে পারেনি। আর তাই গত কয়েক বছর ধরে  বিক্রি কমতে থাকায় এবার সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। নতুন এ সিদ্ধান্তের আওতায় আগামী বছরের জুন মাস নাগাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। সাইবারট্রাকের উৎপাদন বন্ধের এ সিদ্ধান্তকে মাস্কের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প থেকে সরে আসার বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানান, সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে কারখানাটিতে স্বচালিত গাড়ি সাইবারক্যাব তৈরিতে বেশি গুরুত্ব দেবে টেসলা। তবে সাইবারট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় করা হবে, নাকি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।টেসলার গিগাফ্যাক্টরিতেই শুধু সাইবারট্রাকের বিশেষ নকশার ভারী যন্ত্রাংশ তৈরির সক্ষমতা রয়েছে। ফলে অন্য কোনো কারখানায় সাইবারট্রাক উৎপাদন করা সম্ভব নয়। এ বিষয়ে এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে মাস্ক সাইবারট্রাককে টেসলার তৈরি ‘সেরা গাড়ি’ বলে উল্লেখ করে জানান, ‘একটি যুগের অবসান’।

২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে সাইবারট্রাক সরবরাহ শুরু করে টেসলা। গাড়িশিল্পের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করেছে টেসলা। আগের বছর ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি কমেছে ৪৮ শতাংশ। অথচ উৎপাদন শুরুর সময় বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন মাস্ক। বাস্তবে সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি।

অ্যাস্টন মার্টিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি পালমার বলেন, লক্ষ্যমাত্রা পূরণ না হলে উৎপাদন অব্যাহত রাখার কোনো অর্থ হয় না। গাড়িশিল্পের যেকোনো বিচক্ষণ ব্যক্তিই একই কথা বলবেন। টেসলার সামগ্রিক আর্থিক হিসাবের তুলনায় এই গাড়ির প্রভাব হয়তো খুব বেশি হবে না। তবে বিক্রির পরিসংখ্যানই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে।উন্মোচনের পর সাইবারট্রাকের নকশা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শুধু তাই নয়, গাড়িটির উন্মোচনী অনুষ্ঠানেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন মাস্ক। সাইবারট্রাকের জানালা কতটা মজবুত, তা প্রমাণ করতে ধাতব বল ছুড়ে মারার আয়োজন করেছিলেন তিনি। কিন্তু বলের আঘাতে জানালার দুটি কাচেই বড় ধরনের ফাটল দেখা দেয়।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর থেকে বিভিন্ন ত্রুটির কারণে ১১ বার সাইবারট্রাক প্রত্যাহারের ঘোষণা (রিকল) দিয়েছে টেসলা। এসব ঘটনায় কিছু গাড়ি মেরামতের জন্য কারখানায় নিতে হয়েছে। আবার কিছু ত্রুটি দূর থেকেই সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে সমাধান করা হয়েছে।সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন…

প্রকাশের সময় : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬