রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 4

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য সমবায় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা শ. ম. রাশিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্যসচিব মাহবুর রহমান মিলন এবং থানার পরিদর্শক (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসুসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রকৃতি মেডিকপস স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার ব্যানার্জী, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান এবং সিয়াম সঞ্জয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান আলী বিপাশ।

আলোচনা সভা শেষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসেবে উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬