শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের নতুন কমিটি: সভাপতি খলিল, সম্পাদক মুকুল 

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 2
নাটোরের সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে এ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিল মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মুকুল হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল আহমেদ জনি।
ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন বাবু, সহ-সভাপতি আলমগীর কবীর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম জয় ও মো. আশরাফুল সরদার।
সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মো. আমিনুল হক বাদল, দপ্তর সম্পাদক মো. আপেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাকিব সংকেত, যুব ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. সিফাত মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. ফয়সাল আহমেদ মাহফুজ দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া প্রামাণিক, মো. হাবিব ও মো. রাশিদুল। কমিটির সাধারণ সদস্যরা হলেন—মো. তামিম হাসান, মো. সুআইব আক্তার, তানভীর আহমেদ সিদ্দিক, মো. ফারদুল হক ও মো. লুৎফর রহমান।
প্রেস ক্লাবের গঠনতান্ত্রিক কাঠামো অনুযায়ী, স্থায়ী কমিটিকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রণকারী পর্ষদ হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্লাবের সার্বিক নীতি নির্ধারণ, সাংগঠনিক কাঠামো সংশোধন, অর্থ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক নির্দেশনায় স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। গঠনতন্ত্র অনুসারে, ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত আট বছর মেয়াদি এ স্থায়ী কমিটি অপরিবর্তনীয় ও অটুট থাকবে; এই সময়ের মধ্যে কোনো কর্তৃপক্ষই এ কমিটি বিলুপ্ত বা স্থগিত করতে পারবে না। এছাড়া কার্যনির্বাহী কমিটি অনুমোদন, নতুন পদ সৃষ্টি বা বিলুপ্তি, বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন এবং নির্বাচন কমিশন গঠনের পূর্ণ ক্ষমতাও স্থায়ী কমিটির হাতে ন্যস্ত রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি খলিল মাহমুদ বলেন, “একঝাঁক তরুণ ও উদ্যমী সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে পেশাদার সাংবাদিকতার পথকে আমরা আরও গতিশীল করতে চাই। সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতাই আমাদের মূল লক্ষ্য। সংগঠনের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং ইতিবাচক সাংবাদিকতা নিশ্চিত করতে কার্যনির্বাহী পরিষদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং স্থানীয় সাংবাদিকতায় এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের নতুন কমিটি: সভাপতি খলিল, সম্পাদক মুকুল 

প্রকাশের সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬