শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোঁচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দু’জনের কারাদণ্ড সেদিন মানুষের হার না মানার নতুন রূপকথা লিখেছিলেন ম্যাক্সওয়েল পৃথিবীর আকাশে এসেছে নতুন একটি মিনি চাঁদ ‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন… মিরপুর বিপর্যয়ের খেসারত আইসিসি র‍্যাঙ্কিংয়ে: অবনতি বাংলাদেশের ক্রিকেটারদের নওগাঁয় ১৪০ লিটার চোলাই মদসহ যুবক আটক ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র পিএইচপি কী, কেন ইউরোপের সরকারি ওয়েবসাইটগুলো বন্ধ রাখতে হলো মুশফিক-লিটনের বিদায়ে চাপে বাংলাদেশ শুধু কাশ্মীরই নয়, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে : বিজেপি এমপি দুবে

বোঁচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দু’জনের কারাদণ্ড

বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 1
দিনাজপুরের বোঁচাগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। একই দিনে পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দু’জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বনহরা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনে অভিযান চালায় বোঁচাগঞ্জ থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র রায় ও মো. বাবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই ভবন থেকে মাসুদ পারভেজকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর গায়ে ইংরেজিতে ‘Tapal 100mg’ লেখা ছিল। এসব ট্যাবলেটের মোট ওজন ১ দশমিক ৮৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করে রাত ১১টা ৫৫ মিনিটে তাঁকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৬, তারিখ ৬ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ১১৯। মামলাটি তদন্ত করছেন এসআই মিন্টু চন্দ্র রায়।

এদিকে, একই দিনে পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাঁদের মধ্যে একজনকে ৮ মাসের এবং অপরজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোঁচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দু’জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬