গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ১৪০ লিটার চোলাই মদসহ যুবক আটক

খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ০১:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 5

নওগাঁ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. হারুনুর রশিদ (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বিল ভবানীপুর গ্রামে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে হারুনুর রশিদকে ১৪০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়।
আটক হারুনুর রশিদ বিল ভবানীপুর গ্রামের মৃত অজি মণ্ডল ও মৃত হাজেরা বেগমের ছেলে।
আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :






















