মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ১১:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 40
ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত

আর্থিক কেলেঙ্কারির ঘটনা বা স্ক্যামিংয়ের অভিযোগে আলোচিত হচ্ছে বিটোপিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) ফাইভআরকে ঘিরে সংঘবদ্ধ অ্যাকাউন্ট পরিচালনা ও মার্কেটপ্লেস কারসাজির গুরুতর অভিযোগ উঠেছে। বিটোপিয়ার বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার কর্মী নিয়োগের আড়ালে তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ফাইভআরে অ্যাকাউন্ট খোলা, সেসব অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা, ভুয়া অর্ডার ও রিভিউয়ের মাধ্যমে মার্কেটপ্লেসের র‍্যাংকিং প্রভাবিত করা এবং প্রতিযোগী ফ্রিল্যান্সারদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন ফ্রিল্যান্সারের কাছ থেকে এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর গত জুলাইয়ের শেষ দিকে বিটোপিয়া-সংশ্লিষ্ট প্রায় ৩০০টি ফাইভআর অ্যাকাউন্ট স্থগিত করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েক হাজার অ্যাকাউন্ট নজরদারি ও তদন্তের আওতায় এসেছে বলেও জানা গেছে।এরপর ৪ আগস্ট ২০২৬ ফাইভআরের কমিউনিটি ফোরামের বাংলাদেশ অংশে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ফাইভআরের একজন কমিউনিটি সমন্বয়কারী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে, যেখানে অন্যদের হয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি ও নিয়ন্ত্রণ করা এবং মার্কেটপ্লেসের সুনাম ও অবস্থান প্রভাবিত করতে ভুয়া রিভিউ ও অর্ডার ব্যবহারের অভিযোগ রয়েছে।বিজ্ঞপ্তিতে ফাইভআর জানায়, প্রাথমিক তদন্তের মাধ্যমে এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও অর্ডার শনাক্ত করা হয়েছে। নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মার্কেটপ্লেসে তাদের অবস্থান নিচে নামিয়ে দেওয়ার কথাও জানানো হয়। একই সঙ্গে তদন্ত অব্যাহত রাখার এবং ভবিষ্যতে এ ধরনের সংঘবদ্ধ কারসাজি দ্রুত শনাক্ত করতে অভ্যন্তরীণ শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত করার কথা জানায় ফাইভআর।

ঘটনাটি বাংলাদেশের ফ্রিল্যান্সিং অঙ্গনেও উদ্বেগ তৈরি করেছে। খাত–সংশ্লিষ্টদের আশঙ্কা, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘবদ্ধ কারসাজির অভিযোগের প্রভাব যদি বাংলাদেশের ফ্রিল্যান্সিং বাজারের ওপর সামগ্রিকভাবে পড়ে, তাহলে এর মাশুল দিতে হতে পারে অসংখ্য প্রকৃত ফ্রিল্যান্সারকে।২০১৭ সালে শুরু হয়েছিল প্রযুক্তিপ্রতিষ্ঠান বিডিকলিং আইটির যাত্রা, বর্তমানে সেখান থেকে নাম হয়েছে বিটোপিয়া গ্রুপ। এই গ্রুপ বেশ কিছু স্থাবর সম্পত্তিও কিনেছে। রাজধানীর লোটাস কামাল টাওয়ার-২, লেভেল ৬, (৫৯ ও ৬১), সাউথ অ্যাভিনিউ, গুলশান অ্যাভিনিউ ঠিকানায় তাদের প্রধান কার্যালয়। এ ছাড়া রাজধানীর বনশ্রী, মহাখালিতেও তাদের কার্যালয় আছে। গুলশানে বিডি কলিং আইটি লিমিটেডের নামে কিছুদিন আগেই তারা কিনেছে ৮ দশমিক ৮ শতাংশ জমিতে একটি ৯ তলা ভবন (বাড়ি ৮/সি, রোড ২৯, গুলশান ১, ঢাকা)। ভবেন বাইরে সাইনবোর্ডে লেখা রয়েছে ‘এই সম্পত্তি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, কেরানীগঞ্জ শাখা, ঢাকা এর নিকট দায়বদ্ধ।’ ওয়েবসাইটে জানা যায় দেশের বাইরেও ৫টি প্রতিষ্ঠান আছে বিটোপিয়া গ্রুপের। তবে বাংলাদেশ থেকে কীভাবে পরিচালিত হয় তার কোনো উত্তর পাওয়া যায়নি সংশ্লিষ্টদের কাছ থেকে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিটোপিয়ার কর্মকাণ্ড নিয়ে অভিযোগ পাওয়ার পর গত জুলাইয়ের শেষ দিকে ফাইভআর বিটোপিয়া-সংশ্লিষ্ট প্রায় ৩০০টি অ্যাকাউন্ট সরাসরি স্থগিত করে। একই সঙ্গে সংঘবদ্ধভাবে মার্কেটপ্লেস কারসাজির অভিযোগে বিটোপিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরও হাজার হাজার অ্যাকাউন্ট তদন্তের আওতায় আনা হয়েছে বলেও জানা গেছে।তবে গত ৪ আগস্ট ফাইভআরের কমিউনিটি ফোরামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে ৩০০টি অ্যাকাউন্ট কিংবা বিটোপিয়ার নাম উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বিটোপিয়ার নামে সরাসরি কোনো অ্যাকাউন্ট না করে এসব অ্যাকাউন্ট বিটোপিয়ায় কর্মরত ব্যক্তিদের পরিচয় ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে খোলা হয়েছিল। তদন্তে অ্যাকাউন্ট পরিচালনার ধরন ও পরিচয় ব্যবহারের বিষয়গুলো উঠে আসার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই ফাইভআরের বাংলাদেশ অংশের কমিউনিটি ফোরামে সংঘবদ্ধ অ্যাকাউন্ট কারসাজি নিয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

এদিকে বিটোপিয়া-সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সম্পন্ন হওয়া প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের কাজ বাতিল করা হয়েছে বলেও দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।৪ আগস্টের ফাইভার বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?৪ আগস্ট ২০২৬ ফাইভআরের বাংলাদেশ অংশের কমিউনিটি ফোরামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফাইভআরে সংঘবদ্ধ অ্যাকাউন্ট কারসাজি নিয়ে বিস্তারিত সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ফাইভআর জানায়, তারা এমন কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, যারা অন্য ব্যক্তিদের হয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি ও নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে মার্কেটপ্লেসের সুনাম প্রভাবিত করতে ভুয়া রিভিউ ও অর্ডার তৈরির অভিযোগও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।ফাইভআর জানায়, প্রাথমিক তদন্তের পর এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও অর্ডার শনাক্ত করা হয়েছে। তদন্তে নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া অ্যাকাউন্টগুলোকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং সেগুলোর মার্কেটপ্লেসে অবস্থান নিচে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি কারসাজির মাধ্যমে অর্জিত সুবিধার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিটোপিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ফাইভআরের নিজস্ব নীতিমালার একাধিক বিধানের সরাসরি সম্পর্ক রয়েছে। ফাইভআরের নীতিমালা অনুযায়ী, একজন ব্যবহারকারী কোনো সেবা কেনাবেচার উদ্দেশ্যে একটি অ্যাকাউন্ট রাখতে পারবেন। একাধিক অ্যাকাউন্ট তৈরি করে মার্কেটপ্লেসের কার্যক্রম বা ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা গুরুতর নীতিমালা লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করার মতো কঠোর ব্যবস্থাও নিতে পারে ফাইভআর। এ ছাড়া অন্য ব্যবহারকারীদের তুলনায় অন্যায্য সুবিধা নেওয়া, মেসেজ আদান-প্রদান বা অর্ডার ব্যবস্থার অপব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারও ফাইভআরের নীতিমালায় নিষিদ্ধ।তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ফেক আইডেন্টিটি’ বা ভুয়া পরিচয়। ফাইভআরের নীতিমালা অনুযায়ী, অন্য কোনো ব্যক্তির পরিচয় বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তার নামে অ্যাকাউন্ট খোলা যাবে না। অর্থাৎ একজন ব্যক্তির পরিচয়ে অ্যাকাউন্ট খোলা হলেও সেটির প্রকৃত নিয়ন্ত্রণ যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে থাকে, তাহলে তা ফাইভআরের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এই বিধানের কারণেই বিটোপিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগে ফাইভআরের ‘ফেক আইডেন্টিটি’ নীতিমালার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিদ্বন্দ্বী ফ্রিল্যান্সারদের গিগ বা অ্যাকাউন্টের র‍্যাংকিং ক্ষতিগ্রস্ত করতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অর্ডার দেওয়া এবং পরে পরিকল্পিতভাবে অর্ডার বাতিল বা রিফান্ড করার অভিযোগ উঠেছে বিটোপিয়ার বিরুদ্ধে। সম্প্রতি ফেসবুকে ফ্রিল্যান্সার এম এন নাহিদের অভিযোগ ঘিরে বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁর দাবি, বিটোপিয়া-সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে তাঁর ফাইভার গিগে অর্ডার দেওয়া হয় এবং পরে সেটি বাতিল করা হয়। তিনি এ-সংক্রান্ত প্রমাণ হিসেবে যে ফিগমা ফাইলের তথ্য দেখান, সেখানে বিটোপিয়ার একজন কর্মীর সম্পৃক্ততার দাবি ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসার পর বিটোপিয়া বিষয়টি অস্বীকার করে এবং নাহিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করে তাঁকে হেনস্তা করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসলে ফ্রিল্যান্সারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।পরবর্তী সময়ে বিটোপিয়ার এক সাবেক কর্মীর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিতর্ক আরও জোরালো হয়। ওই কর্মীর দাবি, প্রতিদ্বন্দ্বীদের ক্ষতিগ্রস্ত করা এবং নিজেদের গিগের র‍্যাংকিং বাড়ানোর উদ্দেশ্যে ভুয়া অর্ডারের কৌশল ব্যবহার করা হতো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত

প্রকাশের সময় : ১১:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬