মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

টিউশনির টাকা জমিয়ে কম্পিউটার কেনা অনুপ এখন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ১০:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 40
টিউশনির টাকা জমিয়ে কম্পিউটার কেনা অনুপ এখন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা

অভাব–অনটনের সংসারে বেড়ে ওঠা শরীয়তপুরের তরুণ অনুপ কুমার রায় ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সফল হওয়ার। আর তাই পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর তাগিদ তাঁকে অল্প বয়সেই করে তুলেছিল কঠোর পরিশ্রমী। একসময় যাঁকে প্রতিটি টাকা হিসাব করে খরচ করতে হতো, বিকেল থেকে রাত পর্যন্ত টিউশনি করে সংসার ও পড়াশোনা চালাতে হতো, আজ তিনিই আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) আপওয়ার্কের ‘টপ রেটেড ফ্রিল্যান্সার’। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ মার্কিন ডলার বা কোটি টাকার বেশি আয় করেছেন তিনি। কাজের পরিধি বাড়ায় নিজ জেলায় ছোট একটি অফিসও চালু করেছেন অনুপ, যেখানে কাজ করছেন সাতজন কর্মী।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা অনুপ কুমার রায়ের সাফল্যের পথ কখনোই সহজ ছিল না। বাবা অসিত বরণ রায় ও মা পদ্মা রাণী রায়ের একমাত্র সন্তান অনুপ। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাবার চাকরির সুবাদে তাঁর জীবনের একটি বড় সময় কেটেছে বান্দরবান জেলায়। ২০১৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাসের পর শরীয়তপুরের জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স এবং পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

সৈনিক থেকে সফল ফ্রিল্যান্সার মুহাইমিনুল, মাসে আয় ৩ লাখ টাকা

পড়াশোনার খরচ চালানো এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ২০১৬ সাল থেকে টিউশনি শুরু করেন অনুপ। পাশাপাশি একটি কোচিং সেন্টারেও দীর্ঘদিন পড়িয়েছেন। শিক্ষার্থীদের পড়ানো তাঁর কাছে শুধু আয়ের মাধ্যম ছিল না; এটি তাঁকে দায়িত্ব নিতে, সময়ের মূল্য বুঝতে এবং কঠিন পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেছে।নিজের একটি কম্পিউটার কেনার স্বপ্ন থাকলেও বহুদিন তা পূরণ করতে পারেননি অনুপ। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কম্পিউটার প্রয়োজন হলেও একসঙ্গে প্রায় ৭০ হাজার টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তবে হাল ছেড়ে দেননি তিনি। টিউশনি করে পাওয়া টাকা থেকে ধীরে ধীরে প্রায় ৩৫ হাজার টাকা জমানোর পর বাকি ৩৫ হাজার টাকা মা ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে কম্পিউটার কেনার পর খুশিতে অনুপের চোখে পানি চলে এসেছিল। কারণ, কম্পিউটারটি অনুপের কাছে শুধু একটি ইলেকট্রনিক যন্ত্র ছিল না; সেটি ছিল তাঁর জীবনের গতিপথ বদলে দেওয়ার একমাত্র চাবিকাঠি। কম্পিউটার কেনার পর টিউশনি করেই ধীরে ধীরে সব টাকা পরিশোধ করে দেন অনুপ।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

নাশতার ৩০ টাকা বাঁচানো গালিব কুয়েট প্রকৌশলী, অতঃপর লাখ ডলারের নায়ক

অনুপ কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘সফলতার পথটা এত মসৃণ ছিল না। শুরুতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিলেও ছয়-সাত মাস কেটে যাওয়ার পরও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়নি। তবে সময় ও টাকা নষ্ট হওয়ার পরও আমি থেমে থাকেনি। আমি বুঝতে পেরেছিলাম, শুধু কোর্স করলেই দক্ষ হওয়া যায় না, নিয়মিত অনুশীলন ও সমস্যা বুঝে সমাধান খোঁজাও জরুরি। এরপর শামীম হুসাইনের আইটি ট্রেনিং ইনস্টিটিউট “স্কিলআপার” থেকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি গুগলের বিভিন্ন অনলাইন কোর্স, ইউটিউব ও অনলাইন শিক্ষাসামগ্রী ব্যবহার করে রাত জেগে নিজে নিজে শেখা চালিয়ে যাই।’

প্রায় এক বছর চেষ্টার পর ২০২২ সালের জুনে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভআরে প্রথম পেইড মিডিয়ার কাজ করে ২০ ডলার আয় করেন অনুপ। আজকের দিনে অঙ্কটা ছোট মনে হলেও তাঁর কাছে এটি ছিল বিশাল এক অর্জন। প্রথম কাজের পর ফাইভারে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি অনুপ আপওয়ার্কে নিজের পেশাগত পরিচিতি গড়ে তোলেন এবং লিংকডইনের মাধ্যমে আন্তর্জাতিক নেটওয়ার্ক বিস্তার করেন। ফ্রিল্যান্সিং থেকে নিয়মিত মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকায় আয় করার পর নিজের জন্য কিছু না কিনে আয়ের বড় অংশই মায়ের হাতে তুলে দিতেন তিনি। টাকা পাওয়ার আনন্দের চেয়ে মায়ের মুখে ফুটে ওঠা স্বস্তি ও হাসির ঝিলিকই ছিল তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টিউশনির টাকা জমিয়ে কম্পিউটার কেনা অনুপ এখন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা

প্রকাশের সময় : ১০:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬