ওটিপি প্রতারণা থেকে বাঁচতে যে ভুলগুলো কখনো করবেন না

- প্রকাশের সময় : ১০:৪৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 32

একটি ফোনকল। ওপাশ থেকে পরিচিত ভঙ্গিতে কেউ বলছে, ‘আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। এখনই একটি কোড যাবে, সেটি বলুন।’
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনে একটি ছয় সংখ্যার কোড এলো। বার্তায় লেখা, এটি কারও সঙ্গে শেয়ার করবেন না। তারপরও অনেকেই বলে ফেলেন।
প্রতারকের সবচেয়ে বড় সাফল্য এখানেই। তারা সব সময় প্রযুক্তি ভেঙে ঢোকে না; বরং মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে, যেখানে ভয়ের মধ্যে বা তাড়াহুড়োয় সে নিজেই নিজের নিরাপত্তার দরজা খুলে দেয়।
ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি মূলত অতিরিক্ত নিরাপত্তার জন্য তৈরি। ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, ই-মেইল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রবেশ, পাসওয়ার্ড পরিবর্তন বা কোনো লেনদেন নিশ্চিত করার সময় এই কোড ব্যবহার করা হয়।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
কিন্তু কোডটি ভুল হাতে গেলে সেটিই আবার নিরাপত্তার দুর্বলতায় পরিণত হতে পারে।
তাই ওটিপি-সংক্রান্ত প্রতারণা ঠেকাতে কয়েকটি ভুল কখনোই করা উচিত নয়।
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। কেউ ব্যাংক, বিকাশ, নগদ, মোবাইল অপারেটর, কুরিয়ার প্রতিষ্ঠান বা অন্য কোনো সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিলেও ওটিপি বলা যাবে না।

























