বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে? ৬৬ বছর আগের সেই ভবিষ্যদ্বাণী কতটা সত্য? নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ ঘিরে বিতর্ক, নেপথ্যে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ বাতাসে ঘুরবে গাড়ি, বাজারে আনছে ইলন মাস্কের টেসলা ১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় ভারতে পরীক্ষামূলকভাবে চালু হলো রিলসভিত্তিক ফেসবুক নিউজফিড ব্রাজিলিয়ান কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য জয় ম্যানইউর রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি হলো ফেরারির ইলেকট্রিক গাড়ি ‘লুচে’

ব্রাজিলিয়ান কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য জয় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 7
ব্রাজিলিয়ান কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য জয় ম্যানইউর

ঘরের মাঠে প্রথম ১৭ মিনিটেই দুই গোল হজম। বিরতির সময় নিজেদের সমর্থকদের দুয়োধ্বনি। টানা নয় ম্যাচ জয়হীন থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে তখন আরও একটি হারের শঙ্কা। সেই সঙ্গে চাকরি হারানোর চাপ আরও বাড়ছিল কোচ মাইকেল ক্যারিকের। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল সবকিছু। ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ানোর শুরু, এরপর শেষ দিকে মাত্র তিন মিনিটের ব্যবধানে ম্যাথিউস কুনিয়ার জোড়া গোল। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে রোমাকে চ্যাম্পিয়ন্স লিগে স্বস্তির জয় পেয়েছে ইউনাইটেড।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধে মাতিয়াস সুলে ও ডনিয়েল মালেনের গোলে এগিয়ে গিয়েছিল রোমা। কিন্তু বিরতির পর ফার্নান্দেজের পেনাল্টি এবং কুনিয়ার দুই গোলে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচের জয়খরা কাটিয়েছে ম্যানইউ। একই সঙ্গে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে প্রবল চাপে থাকা কোচ ক্যারিকের। অথচ ম্যাচের শুরুটা দেখে এমন প্রত্যাবর্তনের কথা ভাবাই কঠিন ছিল।

১১ মিনিটে এগিয়ে যায় রোমা। রদ্রিগো মোরার পাস থেকে বল পেয়ে ইউনাইটেডের অগোছালো রক্ষণের সুযোগ কাজে লাগান সুলে। তাঁর নিচু শটে পরাস্ত হন গোলরক্ষক সেন্নে লামেন্স। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে স্বাগতিকরা। ১৭ মিনিটে সুলের শট আয়ডেন হেভেনের হাতে লাগলে পেনাল্টি পায় রোমা। স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডনিয়েল মালেন।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যানইউর খেলায় হতাশা স্পষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্যালারি থেকে ক্লাবের মালিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সমর্থকেরা। একপর্যায়ে মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানানো হলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধও রাখতে হয়।

প্রথমার্ধে রোমার রক্ষণে খুব বেশি চাপ তৈরি করতে পারেনি ম্যানইউ। বিরতির সময় তাই দুয়োধ্বনির মধ্যেই মাঠ ছাড়তে হয় ক্যারিকের শিষ্যদের। বিরতির পরও শুরুতে স্বস্তি ফেরেনি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন কার্লোস বালেবা। বড় অঙ্কে দলে নেওয়া এই মিডফিল্ডারের চোট ম্যানইউর দুশ্চিন্তা আরও বাড়ায়।

তবে ম্যাচের মোড় ঘুরতে শুরু করে ৫৮ মিনিটে। রোমার বক্সে জিয়ানলুকা মানচিনির সঙ্গে সংঘর্ষে পড়ে যান কুনিয়া। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। যদিও সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিলিয়ান কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য জয় ম্যানইউর

প্রকাশের সময় : ০১:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬