বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে? ৬৬ বছর আগের সেই ভবিষ্যদ্বাণী কতটা সত্য? নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ ঘিরে বিতর্ক, নেপথ্যে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ বাতাসে ঘুরবে গাড়ি, বাজারে আনছে ইলন মাস্কের টেসলা ১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় ভারতে পরীক্ষামূলকভাবে চালু হলো রিলসভিত্তিক ফেসবুক নিউজফিড ব্রাজিলিয়ান কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য জয় ম্যানইউর রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি হলো ফেরারির ইলেকট্রিক গাড়ি ‘লুচে’

দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০১:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 10
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

দীর্ঘদিন ধরে দৌড়ানো, নাচা ও ডিগবাজি দেওয়ার মতো সক্ষমতাসম্পন্ন হিউম্যানয়েড রোবট তৈরিতে সময় ও অর্থ বিনিয়োগ করেছে চীনা প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

তবে এবার নির্মাতা প্রতিষ্ঠানগুলো এসব রোবটকে বুদ্ধিমান করে তোলার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। গতকাল সোমবার রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়টি জানা গেছে।

রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করার চেষ্টা করছে, যা এসব যন্ত্রকে আরও বিস্তৃত পরিসরের কাজে ব্যবহারযোগ্য করে তুলবে।

এই পরিবর্তনের ফলে ‘এমবডিড এআই’ খাতে বিনিয়োগের জোয়ার তৈরি হচ্ছে।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

এই প্রযুক্তির মূল লক্ষ্য এমন সফটওয়্যার তৈরি করা, যার মাধ্যমে রোবট চারপাশের পরিবেশ বুঝতে পারবে। প্রতিটি নতুন কাজের জন্য আলাদা করে প্রোগ্রাম করতে বা নতুন করে প্রশিক্ষণ দিতে হবে না, এমন রোবট নির্মাণ করাই লক্ষ্য।

এই লক্ষ্য অর্জনে চীনা প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে।

তথ্য গবেষণা প্রতিষ্ঠান আইটুজির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের এমবডিড এআই প্রতিষ্ঠানগুলো ৩২২টি চুক্তির মাধ্যমে ৯ হাজার ৩৫০ কোটি ইউয়ান বা ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

প্রকাশের সময় : ০১:০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬