মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাদ্রাসায় হামলা-ভাঙচুর: আলোচিত সেই শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ পর্দায় নয়, নিজস্ব পছন্দে ক্যারিয়ার গড়ছেন মৌসুমী-ওমর সানীর দুই সন্তান রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে ১ জানুয়ারি থেকে বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা আপিলের সময়সীমা শেষে গ্রেফতার হলেই দণ্ডিত পলাতকদের সাজা কার্যকর: চিফ প্রসিকিউটর পাবলিক স্ট্যান্টবাজি আর কতদিন? মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবে অভ্যুত্থানে নিহতদের পরিবার

শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবে অভ্যুত্থানে নিহতদের পরিবার

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 21

আদালতের দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১-১২ জন আসামির সম্পত্তি বিক্রি করে অর্ধেক অর্থ জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ওই চিঠি দেওয়া হবে বলে দুপুরে অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই–আগস্টের আন্দোলনের নিহতদের পরিবারকে দেয়ার নির্দেশনা আছে। তারা যেহেতু নির্ধারিত ৩০ দিন সময়ের মধ্যে আপিল করেননি, সেহেতু তারা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে।

চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে দিতে পারে– এমন আশঙ্কা থেকে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য একটি চিঠি দেবে ট্রাইব্যুনাল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবে অভ্যুত্থানে নিহতদের পরিবার

প্রকাশের সময় : ০২:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬