গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর বদলগাছীতে ৮ টন ভিডব্লিউবি’র চাল জব্দ, গুদাম সিলগালা

খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 12

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভিডব্লিউবি (VWB) প্রকল্পের প্রায় ৮ হাজার কেজি (৮ টন) সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে গুদামে চাল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই চাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুর ইউনিয়নের বেলাল হোসেনের একটি গুদামে সরকারি ভিডব্লিউবি প্রকল্পের বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। পরবর্তীতে গুদাম তল্লাশি করে প্রায় ৮ হাজার কেজি সরকারি চাল পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের ভিডব্লিউবি চাল আত্মসাৎ করে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, “চাল জব্দের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত বেলাল হোসেনের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি চাল আত্মসাৎ ও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Tag :






















