মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন ম্যাচ খেলার পর আদালত বললেন দল অবৈধ ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি প্রেমের টানে সিলেটে এসে বিয়ে, পুলিশ হেফাজতে চীনা যুবক রহস্যময় প্রাণীর তদন্ত থেকে ভয়াবহ বিপর্যয় সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির নায়িকা শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ ঢাকা-আরিচা ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক, তীব্র যানজট

শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 22
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে এবং শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের পরিস্থিতি ঘোলাটে করার স্পষ্ট প্রমাণ মিলছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তবে কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মাত্র আট মাসের একটি সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে এমন অপতৎপরতা চালানো হচ্ছে। সংসদে কোনো কার্যকর আলোচনা না করে যারা হুটহাট লংমার্চ কর্মসূচি পালন করছেন, তারা এসব ঘটনায় ইন্ধন দিচ্ছেন না—এমনটি ভাবার কোনো কারণ নেই।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী উল্লেখ করেন, এবার দলীয় প্রতীকে নির্বাচন না হলেও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী

প্রকাশের সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬