Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী একটি রাস্তার অভাবে ঘরবন্দি দুই বোন, কষ্টের জীবন চার ভাই-বোনের পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে : আব্দুল কাদের গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নের সময় বাড়ল ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি সীমান্ত পেরিয়ে আসা বাঘ, আহত ৪ বাংলাদেশি কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের প্রশিক্ষণ

গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 13

রাজবাড়ীর গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন ও বিক্রির দায়ে রাজধানী ব্রেড এন্ড বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে জব্দ করা ফুড গ্রেডবিহীন রং জনসম্মুখে বিনষ্ট করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দৌলতদিয়ার স্টেশন রোডে অবস্থিত রাজধানী ব্রেড এন্ড বেকারী বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন এবং বিক্রি করছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৬ ও ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী মো. মুনতাসির হাসান খান।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে বিএসটিআই, ফরিদপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬