Dhaka ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসায় আগুন রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 4

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মধুখালী ও সদর উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত সাতজন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। এর প্রায় আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আরও তিনজন নিহত হন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে মধুখালীর আরকান্দি এলাকায়। মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন। তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কানাইপুরের তেঁতুলতলা এলাকায়। সেখানে বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন দুজন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শ্রীবাস বারুই জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

দুটি দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭

প্রকাশের সময় : ০৬:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬